জয়পুরহাটের কালাইয়ে আব্দুল হান্নান (৫০) হত্যা মামলার দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। র্যাব-৭ চট্টগ্রামের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, বাবুল (২৮) ও মিজানুর রহমান (২৭)। বুধবার (১২ আগস্ট) বিকেলে কালাই থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
স্বপ্ন ছিল প্রবাসের মাটিতে ঘাম ঝরিয়ে একদিন ঋণের বোঝা নামাবেন। কেউ চেয়েছিলেন নতুন করে সংসার সাজাতে, কেউ সন্তানের ভবিষ্যৎ গড়তে, কেউবা পাকা ঘরের অসমাপ্ত কাজ শেষ করে স্ত্রী-সন্তান আর স্বজনদের কাছে ফিরবেন। সেই স্বপ্নগুলো যেন ধীরে ধীরে সত্যির পথে হাঁটছিল। কিন্তু এক ভয়াবহ আগুন মুহূর্তেই সবকিছু ছাই করে দিল।
গত ছয় মাস ধরে শাহজাদপুর পৌর এলাকার ১নং ওয়ার্ডসহ পার্শ্ববর্তী এলাকায় গভীর রাতে চির অবহেলিত, চির পতিত, চির অপাংক্তেয় অসহায় দুঃস্থ মানুষ- যাদের বুক ফাঁটলেও মুখ ফোঁটেনা; যাদের বিচারের বাণী নিরবে নিভৃতেই কাঁদে- সেইসব গরীর অসহায় জনমানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার সামগ্রী বিতরণ করছেন শ্রমিকদল নেতা মাসুম সরকার। 'মানুষ
জয়পুরহাটে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। এসব প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে একটি প্রতিষ্ঠান টানা দুই বছর ধরে শতভাগ ফেল করেছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান জয়পুরহাট জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আযিযুল হাকিম।
জয়পুরহাটের কালাই উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ -এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়া নিয়ে স্বজনপ্রীতি, ব্যক্তিগত পছন্দ, মেধা-যোগ্যতা উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় স্থান পেয়েছে বলে অভিযোগ উঠেছে। গত রবিবার দিবাগত রাতে ফলাফল প্রকাশের পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে নানা আলোচনা-সমালোচনা। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার দাবি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসএসসি পরীক্ষার ফলাফলে নওগাঁর রাণীনগর উপজেলায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে দুই মেধাবী শিক্ষার্থী। উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে আহনাফ সাদিক মাহিন এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে মো. জুনাইদ হাসান। দুজনই রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি ভালো বলা যাচ্ছে না, খুন-খারাবি লেগেই আছে। জনগনের এগুলো প্রত্যাশা ছিল না, তাদের প্রত্যাশা মত দেশ চলছে না। তিনি আরও বলেন, ব্যাংকিং সেক্টরে কোন শৃঙ্খলা নেই, শেয়ার মার্কেট মাটির সাথে পড়ে রয়েছে, উঠে দাড়াতে পারছে না।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ ভূমিকা ও জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ জিল্লুর রহমানকে ‘সড়কযোদ্ধা’ পদকে ভূষিত করা হয়েছে। নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চনে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মিরাজুল মইন জয়-এর হাত থেকে তিনি
বগুড়ার ধুনটে দুই সন্তানের জননীকে (২৯) ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় মিনিস্টার (৩০) নামের এক নির্মাণশ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এরআগে রোববার (৯ আগস্ট)
ছেলের সঙ্গে একই পরীক্ষায় অংশ নিয়েছিলেন মা। সংসারের দায়িত্ব সামলে দুজনেই পাশাপাশি চালিয়েছেন পড়াশোনা। অবশেষে ফল প্রকাশের পর মা পেয়েছেন জিপিএ-৫, আর ছেলে পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। সোমবার (১০ আগস্ট) বিকেলে রাজশাহী নগরের রাজপাড়া থানার বসিলা এলাকায় তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, ফল প্রকাশের পর স্বজন ও পরিচিতজনেরা মা-ছেলেকে অভিনন্দন জানাচ্ছেন।
রাজশাহীতে ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ প্রতিরোধে টিকিট চেকিং কার্যক্রম চলাকালে বাংলাদেশ রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আসামিদের হামলায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সদস্য জখম হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে রাজশাহী রেলওয়ে (জিআরপি) থানায় একটি এজাহার করা হয়েছে।
সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকান্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলায়। নিহতদের মধ্যে ১২ জন আত্রাই ও একজন নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
বৃদ্ধ বয়সে একটু স্বচ্ছলভাবে জীবন কাটাবেন, এই আশায় দীর্ঘ ১০-১২ বছর ধরে কষ্ট করে তিলে তিলে টাকা জমিয়েছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগম। কিন্তু সেই সঞ্চয়ের ২ লাখ টাকা উইপোকা কেটে টুকরো-টুকরো করে ফেলেছে। জীবনের শেষ সম্বল হারিয়ে এখন দিশেহারা এই দম্পতি।
আদিবাসীদের জীবন জীবিকা ও অস্তিত্ব সংরক্ষনের আদিবাসী সৃজনশীল শক্তির প্রয়োগ এই প্রতিপাদ্য নিয়ে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আদিবাসীদের পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন করতে হবে এই দাবী নিয়ে নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত।