বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন,মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করতে হবে সরকারকে। ঈদযাত্রায় ট্রেন, বাস, লঞ্চে বাড়তি ভাড়া আদায় বন্ধ করতে হবে, জনগনের কাছ থেকে নির্ধারিত ভাড়া আদায় করতে হবে।
বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে প্রাণ হারিয়েছেন তিন যাত্রী। ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
বগুড়া শহরের জামিলনগর এলাকায় সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদের উদ্যোগে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডবাসীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকা অবস্থায় আমি বহু জায়গায় তার সাথে খাল কাটায় অংশগ্রহণ করেছিলাম।
উপদেষ্টা রুহুল কবির রিজভীর এপিএস (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাহেদুল আলম হিটো। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির বর্তমান যুগ্ম আহ্বায়ক।
রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকায় একটি লেবু বাগান থেকে ২১টি ককটেল সদৃশ বস্তু ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বেলগাপুর জুলুপাড়া উপ-প্রকল্পের আওতায় ১ দশমিক ২০ কিলোমিটার বেল লতা খাল খনন কাজের উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
বগুড়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির। সোমবার (১৬ মার্চ) দুপুর ২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবন দশায় ঢাকা মানিকগঞ্জে খাল খননের মাধ্যমে 'খাল খননের" উদ্বোধন করেছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। তিনি জিয়া পরিষদের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
নাটোরে অন্যায়, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না বলে কঠোর বার্তা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, “সন্ত্রাসী যে দলেরই হোক, পরিবারের সদস্যও ছাড় পাবে না।”
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে রোটারি ক্লাব অব বগুড়ার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টায় বগুড়া শহরের দত্তবাড়ী এলাকায় জামিল শপিং সেন্টারের মামদুদুর রহমান হলে রোটারি ভেন্যুতে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বগুড়া সদর-৬ আসনের উপনির্বাচনে রবিবার বেলা ১১টায় জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো: ফজলুল করিম নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করেন।
সরকারি আজিজুল হক কলেজের কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখা। রোববার (১৫ মার্চ) ছাত্রশিবির কলেজ শাখার সেক্রেটারি সাকিব তামিমের সঞ্চালনায় প্রোগ্রামের সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
নাটোরের গুরুদাসপুরে লিচু বাগানজুড়ে এখন মৌমাছির ব্যস্ততা। লিচু ফুলকে ঘিরে স্থাপন করা হয়েছে শত শত মৌ বাক্স। এতে যেমন বাড়ছে মধু উৎপাদন, তেমনি লিচুর পরাগায়নেও মিলছে বড় সহায়তা।