নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। তিনি নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিকেল স্কুল এন্ড কলেজের শিক্ষক।
ঋণের কিস্তির চাপ সামলাতে না পেরে কিডনি বিক্রির আত্মঘাতী সিদ্ধান্ত নেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিনমজুর মন্টু মিয়া। অভিযোগ, একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক অঙ্গ পাচারকারী চক্র তাকে ১০ লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারত হয়ে নেপালে নিয়ে যায়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি কিডনি অপসারণ করা হয়। কিন্তু দেশে ফেরার পর প্রতিশ্রুত অর্থ না দিয়ে মাত্র ৫০ হাজার টাকা হাতে ধরিয়ে আত্মগোপনে চলে যায় চক্রটি। দীর্ঘদিন বিচার না পেয়ে শেষ পর্যন্ত জয়পুরহাট আদালতে মামলা করেছেন তিনি।
নওগাঁর বদলগাছীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় উপজেলার মুক্তিনগর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই
বগুড়ার নন্দীগ্রামে জমিদার শাসনামলে দান করা পীরপাল মাঠের আবাদি জমির বিরোধে পাল্টাপাল্টি মামলার পর চরম উত্তেজনা বিরাজ করছে। জমির জিম্মাদার প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাট্টা হয়ে চটেছেন গ্রামবাসীর একাংশ। তারা আদালতের নিষেধাজ্ঞা ভেঙে জমিতে ধান রোপণ করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। বিরোধ প্রকাশ্য হওয়ায় বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
জয়পুরহাটের কালাই পৌরসভা প্রতিষ্ঠার ২৬ বছর পেরিয়ে গেলেও এখনো গড়ে ওঠেনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ডাম্পিং ষ্টেশন। ফলে মহাসড়কের পাশেই গড়ে উঠেছে পৌরসভার ময়লা ভাগাড় । এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ী উত্তরপাড়া গ্রামে দিনের আলোয় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির মালিক বেলজারের স্ত্রী রেশমাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গুড়ার সরকারি শাহ সুলতান কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজসমূহের বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ৬ তলা
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী পরিদর্শন করেন। রাজবাড়ীর প্রধান ফটকে রাষ্ট্রদূতকে স্বাগত জানান প্রত্ন
চাঁদাবাজি ও মারামারির মামলায় গ্রেপ্তার হওয়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনকে এবার কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৮ জুলাই) সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দিয়ার পাঁচিল বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হৃদয় ও ইউনিয়ন বিএনপির
বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজসমূহের বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ৬ তলা বিশিষ্ট বিজ্ঞান ভবন নির্মাণে ব্যয় হয় ৯ কোটি ৪ লাখ ১৬ হাজার টাকা।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলা, তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালাগালি এবং ছেলে শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুর গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন পরিবারের সদস্যরা।
নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে মুনিরা খাতুন(২৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার জনগুরুত্বপূর্ণ তিনটি আরসিসি রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্পিত ব্যয় ১ কোটি ২৫ লাখ ৪৬ হাজার ৪৯০ টাকা। পৌরসভার বৈলগ্রাম দক্ষি
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলা, তাঁর ছেলে ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যা ও স্ত্রীকে প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকিসহ গালিগালাজের প্রতিবাদ ও হুমকিদাতা জেলা স্বেচ্ছাসেবক দলের