জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রংধনু শাখায় অনুষ্ঠিত হয়েছে ‘শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫’
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী এলাকায় খামার মালিককে বেঁধে গুরুতর আহত করে নয়টি গরু ও দুটি মোবাইল ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী এ এইচ আল মাসুদ রয়েল (৩২) বালিয়াডাঙ্গী থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে মামলার প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে।
নাটোর জেলার লালপুর থানার গোপালপুর পৌরসভাধীন গোপালপুর বাজার এলাকা থেকে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাত পোহালেই ১৭ নভেম্বর সকাল থেকেই মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৭ অক্টোবর ২০২৫-২০২৭ ত্রি-বার্ষিক নির্বাচনী তফশিল অনুযায়ী এ দিন সকাল ৯ টা থেকে শুরু হয়ে জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ভোট গ্রহণ চলবে একটানা বিকেল ৪ টা পর্যন্ত।
নওগাঁয় সওদাগর কুরিয়ার সার্ভিসের পার্সেল থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ।(১৬ই নভেম্বর) রবিবার দুপুরে নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকার সওদাগর কুরিয়ার সার্ভিস থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সদর আসনে ধানের ভোট চেয়ে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
নাটোরে খড় ও পাটকাঠির পালায় আগুন দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতার ছেলেকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। আজ রোববার সকালে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার বিকেলে বগুড়া সদরের পীরগাছা বন্দরে লাহিড়ীপাড়া ইউনিয়ন জামায়াতের নির্বাচনী কর্মী সভা ইউনিয়ন আমীর বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সেক্রেটারী হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর আমীর ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, দায়িত্ব পালনে অবহেলার কারণে এই চারজনকে প্রত্যাহার ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, বরখাস্তের এই সংখ্যাটা আরও বাড়বে। আরও কারা দায়িত্বে অবহেলা করেছেন, সে বিষয়ে তদন্ত চলছে।
রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার করায় সাময়িক বরখাস্ত করা হয়েছে চার পুলিশ সদস্যকে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের ধানের শীষের বিএনপি
বিচারকের ছেলে হত্যা ও স্ত্রীকে আহত করার ঘটনায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আটক আসামির বক্তব্য মিডিয়ায় প্রচারের কারণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনারকে স্বশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত।
শাহজাদপুরে মহাসড়কের পাশ থেকে ইমদাদুল সরকার (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।