বগুড়ার শাজাহানপুরে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন মা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের ভোট চেয়ে গণসংযোগ, পথসভায় ও লিফলেট বিতরণ করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে ২৪ নভেম্বর সোমবার বিকালে বগুড়া পৌরসভার ২০নং ওয়ার্ডের বৌ-বাজার, কৈপাড়া ও নাইটপাড়া এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ পথসভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
: সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম।
: সোমবার ভোরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী সুমি আক্তার (২৬) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। পুলিশ এবং পরিবারের তথ্য অনুযায়ী, সুমি আক্তার ফাইব্রাস ডিসপ্লেসিয়া নামে বিরল রোগে দীর্ঘদিন ভুগছিলেন।
নওগাঁয় শক্তিশালী তামাক কর নীতি চূড়ান্তের দাবিতে মানববন্ধন করেছে ‘প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র’ নামের একটি সংগঠনের সদস্যরা।
সড়ক নিরাপত্তা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে বগুড়া শহরে গণসংযোগ ও মিছিল করেছে যুবদল।
নাটোরের লালপুরে বিএনপি'র প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্যতিক্রমধর্মী ‘ধান কাটা’ কর্মসূচি পালন করেছেন। রবিবার (২৩ নভেম্বর) উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে এই কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর পক্ষ থেকে বগুড়া শহরের মো. সাজ্জাদ হোসেন নামে এক তৃণমূল নেতাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
গত তিন দিন ধরে সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ী ও দিয়াধানগড়া মহল্লার মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। রাতেও সংঘর্ষে লিপ্ত হচ্ছে দুই মহল্লাবাসী। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
৬৫ শতক কৃষি জমিতে বিদেশি ফল প্যাশন (আনারকলি/ট্যাংক ফল নামে পরিচিত) চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন এক কৃষক। এক মৌসুমেই তিনি এ চাষাবাদ থেকে খরচ বাদে ৬ লাখ টাকা লাভের আশা করছেন। এই সফল কৃষকের নাম জহুরুল ইসলাম। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেপলার পাগলা বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে নানা ধরনের অর্থকারী ফল, ফসল এবং সবজি চাষাবাদে জড়িত এ
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃর্ণমূলের মানুষের সঙ্গে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় মনোনীত এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত তিনি বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লা,হাট-বাজারে গণসংযোগ, উঠান বৈঠক, সাধারণ সভা, পথসভায় শুভেচ্ছা বিনিময় করছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেনসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানেরা
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে “নিজেদের ক্যাম্পাস নিজেরাই রাখবো পরিচ্ছন্ন” স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েস, রাবির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় শহীদ মিনার চত্বরে এই কার্যক্রম শুরু হয়।
সিরাজগঞ্জ শাহজাদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে, সিরাজগঞ্জ-৬ ( শাহজাদপুর ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. এম এ মুহিতের উদ্যোগে মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।