বগুড়ায় ঢাকা বেকারিতে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার দুপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের চকসূত্রাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য পদায়ন (নবনিযুক্ত) উপ-পরিচালক ডাঃ আকুল উদ্দিনকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও পরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হয়ে
বুধবার সকাল ১১টায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ -১২০৪৮ (আনিস-রবিউল) বগুড়া জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির সমন্বয় সভা বগুড়া আইন কলেজে অনুষ্ঠিত হয়। প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামী ৩০ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া-৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী বলেন, ‘আওয়ামীলীগ একটি রক্ত পিপাসু খুনী সংগঠন
বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসে অবস্থিত মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজে মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক বিজ্ঞান ও ব্যবসায় উদ্ভাবনী মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার সকালে ঈশ্বরদী-ঢাকা রেলপথের কাছে স্টেশনের ওভারব্রিজের পাশেই পড়ে ছিল মরদেহটি।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই সরকারকে সবসময় সহযোগীতা করেছি। কিছু দল নির্বাচনে যেতে ভয় পায়, তারা জামানত হারাবে বলে নির্বাচনে না গিয়ে সংস্কার ও পিআর পদ্ধতির কথা বলছে। বিভিন্ন ভাবে নির্বাচনকে বনচালের চেষ্টা করছেন।’
সোমবার (১৮ আগষ্ট) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে জেলা প্রশাসন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।
সোমবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের (শজিমেক) উপপরিচালক ডা. মো. আব্দুল ওয়াদুদকে বদলি করা হয়েছে। রবিবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, তাকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
বগুড়ার শাজাহানপুর উপজেলার প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরি ফার্মে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
পাবনার ভাঙ্গুড়ায় দুই অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ আগস্ট) ভোররাতে ভাঙ্গুড়া পৌর শহরের চৌবাড়ীয়া মহল্লার নির্জন এলাকার একটি সড়কের মাঝখান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়
রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামে ঋণের দায়ে এবার আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। তিনি খাড়ইল গ্রামের লোকমান হোসনের ছেলে।
১৩ ঘণ্টা পর রাজশাহী-রহনপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগেন (বগি) লাইনচ্যুত হয়ে রাজশাহীর সঙ্গে রহপুর স্টেশনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পথেই আটকে যায় দুইটি ট্রেন। তবে প্রাথমিকভাবে লাইনচ্যুত হওয়ার কারণ জানা যায়নি।
রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ভাতিজা ডক্টর ইংলিশ কোচিংয়ের মালিক মুনতাসির আলম অনিন্দ্যসহ গ্রেফতার তার দুই সহযোগীকে পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত।