বগুড়া পৌরসভার ১৪নং ওয়ার্ডের তিনমাথায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণ সংযোগ ও পথসভা
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে স্ত্রীর পাঠানো ডিভোর্স লেটার হাতে পেয়ে মজনু পারভেজ (৩৯) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শনিবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে পৌরসভার উত্তর ওবদাবাদ এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, অন্তবর্তীকালীন সরকারকে কোন রাজনৈতিক দল নয়, ক্ষমতায় বসিয়েছে জনগন। উপদেষ্টা পরিষদ যদি নিরপেক্ষতা প্রমাণ করতে ব্যর্থ হয়, কোন রাজনৈতিক দলের পকেটে ওঠার চেষ্টা করে তাহলে এদের কেউ রক্ষা করতে পারবে না।
বগুড়ায় দুই শতাধিক কৃষকের মাঝে ডালজাতীয় ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় শহরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগে পার্টনার প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি ও বগুড়া-৭ গাবতলী শাজাহানপুর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী বলেছেন, “জনগণ আর চাঁদাবাজ, ঠেকবাজ, দুর্নীতি পরায়ন শাসক দেখতে চায় না।”
বগুড়ায় সেপটিক ট্যাংক থেকে ওয়াসিম আহম্মেদ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার লাহীড়িপাড়া ইউনিয়নের বিদুপাড়া গ্রামে নিজ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩ কোটি ৫৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বগুড়া জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে দুই দিনব্যাপী স্কুল ও কলেজ শিক্ষার্থীদের উশু মার্শাল আর্ট ওরিয়েন্টেশন কোর্স শুক্রবার (২৯ আগস্ট) সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ায় সাত লাখ টাকার জালনোটসহ রিয়াজুল ইসলাম (পিতা মৃত ইসমাইল হোসেন) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাত আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়ার বাসিন্দা।
দেশের সর্ববৃহৎ সমবায় ভিত্তিক প্রতিষ্ঠান বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ (মিল্কভিটা) খামারীদের কাছ থেকে নেয়া দুধের দাম প্রতি লিটারে ১০ টাকা বৃদ্ধি না করলে মিল্কভিটায় পুরোপুরি দুধ সর্বরাহ বন্ধের হুঁশিয়ারী দিয়েছে সমবায়ীরা।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং বগুড়া ইউনিটের সহযোগিতায় পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন (আরএফএল) বিভাগের কার্যক্রম আরও গতিশীল করা, প্রচার-প্রসার বাড়ানো এবং দুর্যোগ ও মাইগ্রেশন প্রবণ এলাকায় অংশীজনদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অর্ধ-দিবসব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট ২০২৫”-এর (২৭ আগস্ট) বুধবার ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় টাইব্রেকারে জয় পেয়েছে গোকুল ইউনিয়ন ও রাজাপুর ইউনিয়ন।
সরকারি আজিজুল হক কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় কলেজের রাষ্ট্রবিজ্ঞান অডিটরিয়ামে ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
প্রতি বছরের এ সময়ে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে বিপুল পরিমাণ শাড়ি, লুঙ্গি, গামছাসহ দেশীয় তাঁতবস্ত্র রফতানি হতো ভারতে।