| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন উপদেষ্টা আসিফের

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজশাহীতে মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন ১২টি প্রকল্প উদ্বোধন করেছেন। শনিবার (৯ আগস্ট) সকালে রাজশাহীর সার্কিট হাউজে প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি। মোট ৩৫ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

বিস্তারিত...

পিআর নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না:চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিএনপির সালাহউদ্দিন সাহেব বোঝেই না পিআর কাকে বলে?

বিস্তারিত...

বগুড়া রোটারী ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বগুড়া শহরের নামাজগড় ডালপট্টিতে অসহায় ও দরিদ্র পুরুষ, মহিলা ও শিশুদের মাঝে দিনব্যাপী বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বর্গীয় লক্ষ্মীপ্রাসাদ স্মরণে মেসার্স লক্ষ্মীএন্ড সন্স এবং রোটারী ক্লাব অব বগুড়ার যৌথ আয়োজনে শুক্রবার রোটা. মো. মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র রোটা. মো. রেজাউল করিম বাদশা।

বিস্তারিত...

নাটোরে প্রাইভেট কার থামিয়ে যুবককে গলা কেটে হত্যা

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে প্রাইভেটকার থামিয়ে সাইদুর রহমান (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিস্তারিত...

৩৬ জুলাই স্মরণে বগুড়া প্রেসক্লাবে আলোকচিত্র-ভিডিও প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ

বগুড়া প্রেসক্লাবের আয়োজনে ৩৬ জুলাই স্মরণে ৫ দিনব্যাপী আলোকচিত্র-ভিডিও প্রদর্শনী ও প্রতিযোগীতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে প্রেসক্লাবের নতুন ভবনে অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বগুড়ায় ৫ শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

বগুড়ায় এসএসসি দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ৫ শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির বগুড়া শহর শাখা। বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের টিটু মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন শহর শিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার। শহর সেক্রেটারী শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজিজুর রহমান আজাদ।

বিস্তারিত...

সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলবে : বাদশা

ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বগুড়ায় বিশাল বিজয় র‌্যালি করেছে জেলা বিএনপি। বিকেল পাঁচটায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিস্তারিত...

নওগাঁয় ট্রিপল মার্ডার: ২২ বছর পর তিন আসামির যাবজ্জীবন

নওগাঁর পোরশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ট্রিপল মার্ডার মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা এবং চার আসামিকে খালাস প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

বগুড়ায় ছয়পুকুরিয়া বালিকা বিদ্যালয় ও কলেজে বিজয় র‍্যালী ও সমাবেশ

বগুড়ার গোদারপাড়াস্থ ছয়পুরকুরিয়া বালিকা বিদ্যালয় ও কলেজের আয়োজনে ৫ আগস্ট সকালে বর্ণাঢ্য বিজয় উৎসব, সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে বগুড়া প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

জুলাই বিপ্লবের শহীদদের জাতীয় বীরের মর্যাদা দিতে হবে : রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, মঈন উদ্দিন-ফখরুদ্দিন, শেখ হাসিনা ও ভারতীয় গোয়েন্দা সংস্থা র’এর ত্রিপক্ষীয় ষড়যন্ত্রে ২০০৮ এর সমঝোতার নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদি শাসন কায়েম হয়েছিল। ষড়যন্ত্রের ঐ নির্বাচন পর শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, সেটি আওয়ামীলীগের নয়, ছিল ভারতের একটি অংগসংগঠনের সরকার।

বিস্তারিত...

সরকারের বরাদ্দের বিশেষ ট্রেন পছন্দ না হওয়ায় বিক্ষোভ

ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকায় যাওয়ার জন্য রাজশাহীতে রেল বিভাগের বরাদ্দ করা বিশেষ ট্রেনটি পছন্দ না হওয়ায় বিক্ষোভ করেছেন কর্মসূচিতে যোগ দিতে আগ্রহীরা ছাত্র-জনতা। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রাজশাহী স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

বিস্তারিত...

রোটারিয়ান চার্টার প্রেসিডেন্ট-এর মাতার মৃত্যুতে রোটারী ক্লাব অব বগুড়ার শোক

রোটারী ক্লাব অব বগুড়ার চার্টার প্রেসিডেন্ট রোটা. আলহাজ্ব মাহবুবর রহমানের মাতা মনোয়ারা বেগম (৯০)-এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে রোটারী ক্লাব অব বগুড়া পরিবার।

বিস্তারিত...

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ সদর উপজেলায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪