ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নেত্রকোণার ৫টি সংসদীয় আসনে সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে টানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এখানে ৫টি আসনে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ১০টি উপজেলায় ৬৭৬টি ভোটকেন্দ্র রয়েছে। ৫টি আসনে মোট ভোটার রয়েছেন ২০ লাখ ৪৪ হাজার ৭ শত ৩৬ জন।
শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসার সহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
শেরপুর-১ সদর আসনের ১৪৫টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাওয়ার মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শেরপুর-১ সদর আসনে মোট ভোটার ৪৫০,৪৮৯। এর মধ্যে পুরুষ ভোটার ২২৪,৪৭২, মহিলা ভোটার ২২৬,০০৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দোকান থেকে প্রায় ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের বগার বাজার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নেত্রকোণার সদর ও পূর্বধলা উপজেলায় একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এসব কেন্দ্রের বুথে আগুন দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ মুহূর্তে শেরপুর-১ (সদর) আসনে ত্রিমুখী হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা দৃশ্যমান—বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ (মোটরসাইকেল প্রতীক) ও জামায়াত মনোনীত হাফেজ রাশেদুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীক) এই আসনের মূল প্রার্থী হিসেবে উদ্ভুত আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। যদিও আনুষ্ঠানিকভাবে এ আসনে সাত বা ছয় জন প্রার্থী নাম লেখিয়েছেন, মাঠ পর্যায়ে লড়াইও তৈরি হয়েছে মূলত তিন জনকে কেন্দ্র করে।
শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ লালবালু পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হযরত আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ উত্তোলন নিষিদ্ধ লাল বালুবহনের দায়ে রানিশিমুল গ্রামের বালু ব্যবসায়ী হযরত আলী (৩০) কে এ অর্থ দন্ড প্রদান করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে শেরপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। এ উপলক্ষে ৮ ফেব্রুয়ারি রবিবার তিনি নকলা থানায় পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এর নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সেনা ক্যাম্প থেকে শুরু হয়ে শহরের অষ্টমীতলা, খোয়ারপাড়, কলেজ মোড়, কানাশাখোলা, থানামোড় প্রদক্ষিণ করে পুনরায় সেনা ক্যাম্পে গিয়ে শেষ হয়। মহড়ার মাধ্যমে নির্বাচনী দিনগুলিতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রস্তুতিপূর্ণ যৌথ বাহিনীর সক্ষমতা প্রদর্শন করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শেরপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এই নির্বাচনে একটি দল দেশের জনগণকে কার্ডের লোভ দেখাচ্ছে, এই কার্ড মানে একটি ভিক্ষার কার্ড বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের পাঁচটি আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বাধীনতার পর ১৪, ১৮ ও ২৪ ছাড়া যে কয়টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, জেলার ৫টি আসনে ভোটের লড়াই হয়েছে আওয়ামী লীগ-বিএনপি প্রার্থীর মধ্যে।
বিখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল
জামালপুর-২ সংসদীয় আসনে এবার জনপ্রিয়তা প্রমাণ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্যদিকে, আসন পুনরুদ্ধারে বড় চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে বিএনপি। এই আসনটিতে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসলেও রাজনৈতিক সমীকরণে এবার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।