| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড়ে ২৬৮ পূজামণ্ডপে এসআরবি-১৩-এর নিরাপত্তা, সাইবার নজরদারি জোরদার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৬ ইং | ১৭:৪০:২৫:অপরাহ্ন  |  ১৯৭৭১ বার পঠিত
পঞ্চগড়ে ২৬৮ পূজামণ্ডপে এসআরবি-১৩-এর নিরাপত্তা, সাইবার নজরদারি জোরদার

পঞ্চগড় প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব ঘিরে নাশকতা ও অপরাধ প্রতিরোধে পঞ্চগড়ের ২৬৮টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। একই সঙ্গে গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) পঞ্চগড় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুর এসআরবি-১৩-এর নীলফামারী সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আবু রোহানী পারভেজ রনী।

তিনি জানান, সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পূজামণ্ডপগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এসআরবি-১৩-এর সদস্যরা প্রস্তুত রয়েছেন।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্যে কান না দিতে এবং যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসব আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। উৎসবের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এসআরবি-১৩-এর সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪