| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মাদারগঞ্জে বজ্রপাতে ছাত্রশক্তি নেতা নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে মজনু মিয়া (২৫) নামে এনসিপির ছাত্র সংগঠন ছাত্রশক্তির এক নেতা নিহত হয়েছে। শুক্রবার(১৫ মে) দুপুরে উপজেলার জোড়খালি ইউনিয়নের হাট মাগুরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

নেত্রকোণায় পাচারকালে ট্রাকসহ ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ

নেত্রকোণার মদনে পাচারকালে ট্রাকসহ ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৪ মে) রাতে নেত্রকোণা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে চালভর্তি ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক শামীম মিয়া ও তার সহকারী শাহীন মিয়া আটক করা হয়েছে।

বিস্তারিত...

তারাকান্দায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) রাতে আনুমানিক ভোর ৫ টায় তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ তানভীর আহমেদ এর দিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা হয়। উক্ত অভিযানে এস আই লিটন চন্দ্রের নেতৃত্বে এস আই জাহিদুল ইসলাম, এস আই আলাল উদ্দিন, এ এস আই গোলাম ফারুক ও সঙ্গীয় ফোর্স নিয়ে রামপুর ইউনিয়নে পিতা মৃত লিয়াকত আলী,ছেলে আকিজ মিয়াকে (২৬) মারুয়াকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

শেরপুরে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা

শেরপুরে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সঙ্গে ওই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ইসলামপুরে পুনঃখনন হচ্ছে জিয়া খাল

জামালপুরের ইসলামপুরে পুনঃখনন করা হচ্ছে জিয়া খাল নামে পরিচিত (শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কাটাখালী), যেখানে নিজ হাতে খালটি খননের শুভ সূচনা করেছিলেন তিনি।

বিস্তারিত...

ময়মনসিংহে দাখিল পরীক্ষার কৃষি বিষয়ে প্রশ্নপত্রের বিভ্রাট

ময়মনসিংহের দাখিল পরীক্ষায় কাতলাসেন কাদেরিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্রের সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা কৃষি বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রে জটিলতায় তিনটি মাদরাসার নিয়মিত পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

যমুনা ফার্টিলাইজারে শ্রমিকদের থেকে চাঁদা আদায়

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান তারাকান্দি যমুনা ফার্টিলাইজারে কর্মরত ১৬৫ জন শ্রমিকের মাসিক বেতন থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

যমুনার ভাঙন, বিলীন হচ্ছে সাপধরী ও মুন্নিয়া গ্রাম

জামালপুরের ইসলামপুরে মরে গেছে মূল যমুনা নদী। তবে রেখে গেছে কয়েকটি শাখা। শুষ্ক মৌসুমে জেগে উঠে দিগন্তজোড়া ধূ-ধূ বালুর চর। আর বন্যার সময় যমুনার পানি বাড়লেই থৈথৈ পানিতে ভেসে যায় দৃষ্টি যত দূর যায়। শুরু হয় ভয়াবহ নদীভাঙনও।

বিস্তারিত...

নদীতে ঝাঁপ দিলেন মাদকসেবী, সাড়ে চার ঘণ্টা পর লাশ উদ্ধার

জামালপুরে মাদকবিরোধী অভিযান চলাকালে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া আল আমিন (২৫) নামে এক ব্যক্তির মরদেহ সাড়ে চার ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (১২ মে) জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় ব্রহ্মপুত্র নদ–এ এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে ময়মনসিংহে স্কলারস নার্সিং ইনস্টিটিউটের র‍্যালি

আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেল–এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্সেস ডে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে স্কলারস নার্সিং ইনস্টিটিউট।

বিস্তারিত...

মাদক উদ্ধারে দেশসেরা হলো ময়মনসিংহ জেলা পুলিশ

মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে ‘ক’ গ্রুপে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে এ স্বীকৃতি অর্জন করে জেলা পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

বিস্তারিত...

ইসলামপুর ঝর্ণা ফিলিং স্টেশনকে জরিমানা ও জেল

জামালপুরের ইসলামপুরে জ্বালানি তেল নিয়ে অনিয়ম ও কালোবাজারে বিক্রির অভিযোগে আওয়ামী লীগের দোসর ঝর্ণা ফিলিং স্টেশনক এক লাখ টাকা জরিমানা ম্যানেজারকে একমাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

মাদারগঞ্জে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ী পলাতক

জামালপুরের মাদারগঞ্জে র‍্যাব ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকালে উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারে কালোবাজারি সাজেলের গোড়াউনে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

বিস্তারিত...

ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের বড় অভিযান

ময়মনসিংহ সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদের কাচারি ঘাট থেকে রহমতপুর ব্রিজ এলাকা পর্যন্ত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে নদীতে ব্যবহৃত ১৭টি ড্রেজার বিকল করা হয়েছে।

বিস্তারিত...

মসজিদে টিকটক ভিডিও: স্কুলছাত্রীকে বহিষ্কার

স্কুলড্রেস পরে মসজিদের ভেতরে গানের সঙ্গে নেচে টিকটক ভিডিও তৈরির অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে বিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে। বহিষ্কৃত শিক্ষার্থী ওই বিদ্যালয়ের নবম (ভোকেশনাল) শ্রেণির ছাত্রী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪