ঢাকার শহীদ মিনারে ২০২৪ সালের ৩ আগস্ট মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে ২৬ বছর বয়সী নাহিদ ইসলাম উচ্চারণ করেছিলেন একটি স্লোগান“হাসিনা মাস্ট গো।” সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ তখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার সরকারের কঠোর দমন-পীড়নে পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে ওঠে। কয়েক দিনের মধ্যে ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলন রূপ নেয় সর্বজনীন গণঅভ্যুত্থানে, যার ফল ছিল সরকারের পতন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আগে ইতোমধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণার সময়। এ প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কে কোন কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন—সে তথ্য প্রকাশ করেছে দলটি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে এনসিপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের কেন্দ্রীয় নেতারা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচন কমিশনের কিছু কার্যক্রম আমাদের মনে হয় যে ইনফ্লুয়েন্সড হয়ে তারা করেন। যেমন বিএনসিসির বিষয়ে আমরা একটি দলের দাবির প্রেক্ষিতে বিএনসিসিকে কেন্দ্রে না রাখার বিষয়ে এক ধরনের কথা শুনেছিলাম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তকে সরাসরি ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞার বিধান পরিবর্তন না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী
রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে রবিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে হঠাৎ উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। নিহত ওসমান হাদির বোন পরিচয় দিয়ে এক নারী নাহিদ ইসলামের পক্ষে ভোট চেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতির উদ্দেশে সরাসরি ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারী শুক্রবার ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় সরাসরি সরকারের দায়ের অভিযোগ করেছেন। তিনি বলেন, সরকারের একটি মহল নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে শান্তিপূর্ণ আন্দোলনে গতকাল হামলা চালিয়েছে। এই ন্যক্কারজনক ঘটনার জন্য সরকার দায়ী। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঐক্য আয়োজিত ‘র্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন।
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি;এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে ফ্যাসিবাদের বিচার
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে
ঢাকা-১১ আসনে নির্বাচনি প্রচার-প্রচারণা ও গণসংযোগে মানুষের অভূতপূর্ব ভালোবাসায় আবেগাপ্লুত হওয়ার কথা জানিয়েছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নির্বাচনি এলাকার মানুষের সাড়া, স্মৃতি ও প্রত্যাশার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ পর্যায়ের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পঞ্চগড়ের রাজনৈতিক মাঠ। ভোটের প্রচারণার আর মাত্র ছয় দিন বাকি থাকায় পঞ্চগড়-১ (পঞ্চগড়, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা) ও পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ উপজেলা) আসনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা দফায় দফায় গণসংযোগ ও সভা-সমাবেশে ব্যস্ত সময়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রিজাইডিং অফিসার নিয়োগে রাজনৈতিক মতাদর্শ বিবেচনা করা হচ্ছে,এমন গুরুতর অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুরে অনুষ্ঠিত একটি জনসভায় বলেছেন, আমরা চাঁদাবাজ টেন্ডারবাজদের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করতে চাই না। আমরা ঋণ খেলাপিদের জাহান্নামে পাঠাতে এসেছি। তিনি রংপুর-৪ আসনের এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেনকে জয়ী করার আহ্বান জানিয়ে বলেন, প্রার্থীটি এলাকার সেবক হিসেবে কাজ করবেন, দুর্নীতি ও অন্যায় করবেন না এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে মনোযোগ দেবেন।