| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মুজিববাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদের বিরুদ্ধে দেশের মানুষকে রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যাতে মুজিববাদ এই দেশে আর মাথা তুলে দাঁড়াতে না পারে।

বিস্তারিত...

সুনামগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা আজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে প্রথমবারের মতো সুনামগঞ্জে এসেছেন এনসিপির নেতৃবৃন্দ। দুপুরে সুনামগঞ্জে তাদের জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আ.লীগ আবার পুনর্গঠিত হচ্ছে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু এখন দেখতে পাচ্ছি, মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে। আমি দেশের সব রাজনৈতিক দলকে আহ্বান জানাব—বাংলাদেশের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী অবস্থানে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে।’

বিস্তারিত...

গতানুগতিক-লোক দেখানো তদন্ত আমরা চাই না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দেশে গতানুগতিক ও লোক দেখানোর জন্য যে তদন্ত হচ্ছে, তা আমরা চাই না। খুনি হাসিনা ও তার দোসররা লুটপাট করে প্রত্যেক সেক্টরকে শূন্য করে দিয়েছে। এগুলো তদন্ত করে বের করতে হবে।

বিস্তারিত...

ড. ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা :হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ড. ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। বেতন-ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

বিস্তারিত...

তিন জেলায় এনসিপির পদযাত্রা স্থগিত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার দুদিনের সব প্রোগ্রাম (ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর) স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত...

অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশই আমাদের প্রত্যাশা: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশই আমাদের প্রত্যাশা। যেই বাংলাদেশে সব ধর্ম, জনগোষ্ঠী ও সম্প্রদায় আমরা একসঙ্গে সমান মর্যাদা নিয়ে সমনাগরিক হিসেবে বসবাস করতে পারব। সেই রকম একটি রাষ্ট্র আমরা চাই।

বিস্তারিত...

বাড়তি নিরাপত্তায় এনসিপি নেতারা, হোটেলে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থল ও হোটেলকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভেঙ্গে দেওয়ায় এই বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিস্তারিত...

চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর করেছে বিএনপির নেতা-কর্মীরা

এনসিপি নেতাদের দেয়া বক্তব্যের প্রেক্ষিতে চকরিয়াসহ কক্সবাজার জেলায় বিএনপির নেতা-কর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন। বিকেল চারটা থেকে চকরিয়ায় মহাসড়কে বিএনপির নেতা-কর্মীদের মিছিল শুরু হয়। তাঁরা সালাহউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন এবং জনতা শপিং সেন্টার চত্বরে করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা মঞ্চ ভেঙ্গে দেন।

বিস্তারিত...

নিবন্ধনের জন্য নূন্যতম ভোটার, গঠনতন্ত্র সহ ৬টি ঘাটতি পূরণ করতে এনসিপিকে চিঠি

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয় জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এ ছাড়াও কোনো দলের কেউ পূর্বে সংসদ সদস্য থাকলে বা পূর্বের নির্বাচনের পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়।

বিস্তারিত...

আমরা আর কোন গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম

শেখ হাসিনা এক গডফাদার। তার আন্ডারে ছোট ছোট গডফাদার বাংলাদেশজুড়ে ছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। আমরা নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না। মায়িয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র এসব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে।

বিস্তারিত...

ব্যাপক নিরাপত্তার মধ্যে কক্সবাজারে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন আওয়ামী লীগের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি গোপালগঞ্জ নয়, এটি কক্সবাজার। এখানে গোপালগঞ্জের হিসাব মাথায় যেন না আসে।

বিস্তারিত...

‘ভয়টা আসলে কাকে?’—ফেসবুক পোস্টে এনসিপিকে একহাত নীলার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীতি ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সদস্য এবং সরব কর্মী নীলা ইসরাফিল ....

বিস্তারিত...

পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ও গডফাদারতন্ত্র ভেঙে ফেলতেই আমাদের আন্দোলন : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই রাষ্ট্রব্যবস্থার সবচেয়ে নির্মম চিত্র নারায়ণগঞ্জ শহর, যেখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ও গডফাদারতন্ত্র মিলেমিশে একাকার। একাধিক পরিবার বছরের পর বছর ধরে এই শহরের রাজনীতি, অর্থনীতি ও ব্যবসা কুক্ষিগত করে রেখেছে। এই ব্যবস্থা ভেঙে ফেলতেই আমাদের আন্দোলন।

বিস্তারিত...

সামনে আরেক লড়াই, সে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

সামনে আরও একটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি: নাহিদসামনে আরও একটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, 'আমরা জানি সামনে আমাদের আরও একটি লড়াই আসতেছে। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি অনেকের সঙ্গে আমাদের লড়াই করতে হবে।'

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪