এক নারীর কাছ থেকে সাত লাখ টাকা নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য মো. ইমামুর রশিদ। এরই মধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বিএনপির সঙ্গে জোটে যাওয়ার চিন্তা নেই তাদের। বরং বিএনপিবিরোধী রাজনীতিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তারা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি, গুম ও খুনের রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কার করে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে।
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নির্বাচন কমিশনের তফসিল থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে ‘এনসিপির প্রতীক’ হিসেবে শাপলা তালিকাভুক্ত করারও দাবি জানিয়েছে দলটি।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, প্রতীক হিসেবে ‘শাপলা’ ছাড়া আমাদের কোনো অপশন নেই
সংসদ নির্বাচনে ভোটের প্রতীকের তালিকায় শাপলা না রাখার সিদ্ধান্তের মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যা ও সারাদেশে বিদ্যমান রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের ঘটনার প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলতে চাই, এত মানুষের জীবন যাওয়ার পরও যদি তারা মনে করে, দেশ আগের বন্দোবস্তে ফিরে যাবে তাহলে বলে দিতে চাই গণঅভ্যুত্থান-এর শক্তি এখনো মাঠে আছে।
ঢাকার মিটফোর্ডে প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর মেরে হত্যার ঘটনায় সারাদেশ তোলপাড়। বিভিন্ন মহল থেকে এ ঘটনার বিচার দাবি উঠেছে। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট করেছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে বলেছেন, আগের দিন আর নাই, জনাব। এই প্রজন্ম ছাড় দিতে পারে তবে ছেড়ে দেবে না।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা দুর্নীতি করবে এনসিপি তাদের ছাড় দেবে না। যদি এনসিপির নেতাকর্মীরাও দুর্নীতির সঙ্গে যুক্ত হয় দল তাদের বিরুদ্ধেও মাঠে নামবে। আমাদের আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাজির বিরুদ্ধে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক শিক্ষার্থীকে ছাত্রলীগের নেতা দাবি এবং তার আটককে কেন্দ্র করে শিক্ষক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে গ্রাহকদের আগামী ১৮ জুলাই বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেয়ার নির্দেশনা দিয়েছে বিটিআরসি।
শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না।
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।