বিপ্লবীদের হত্যা করে কখনোই বিপ্লবের চেতনাকে দমন করা যায় না; বরং এমন হত্যাকাণ্ড সেই চেতনাকে আরও শক্তিশালী করে; এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষকে দলে দলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ওসমান হাদি কোনো নির্দিষ্ট দল বা মতের প্রতিনিধি নন তিনি দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রতীক।
দেশের বর্তমান পরিস্থিতিতে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে রওনা হন।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ‘মহান মুক্তিযুদ্ধের আদর্শ, স্বাধীনতার গুরুত্ব ও বর্তমান জাতীয় করণ’ বিষয়ে আলোচনার আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধ নিয়ে স্বাধীনতা–পরবর্তী সময়ে রচিত ইতিহাসের একটি বড় অংশ ‘মিথ্যা বয়ান দিয়ে লেখা হয়েছে’ বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
মহান বিজয় দিবসের প্রাক্কালে একটি রাজনৈতিক সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মুক্তিযুদ্ধ ও মুক্তির পরবর্তী সময়ে দেশের রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব ম্যারাথন অনুষ্ঠানে তিনি এসব বক্তব্য রাখেন।
ওসমান হাদিকে গুলি করার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের মন্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তিনি বলেন, এই ঘটনার পেছনে একটি সংগঠিত সিন্ডিকেট কাজ করেছে এবং এর সঙ্গে রাষ্ট্রীয় সংস্থার একটি অংশের প্রত্যক্ষ মদদ থাকার বিষয়টি স্পষ্ট।
আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, গাম্ভীর্য ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য
বিএনপির সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে যোগদান কার্যক্রম সম্পন্ন করেন।
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি ঢামেকে পৌঁছান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীের আমির ডা. শফিকুর রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানীতে আনন্দ মিছিল করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতের দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে মিছিল শুরু হয়, যা ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। গোপালগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার নেতৃত্বে এই কর্মসূচিতে জামায়াতসহ সহযোগী সংগঠনের সহস্রাধিক কর্মী ও সমর্থক অংশ নেন।