বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনে ভাসানটেকের বিআরপি ময়দানে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ৬টা ২৭ মিনিটে মঞ্চে ওঠেন তিনি। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিকেল থেকেই বিআরপি মাঠ ও আশপাশের এলাকা মানুষে ভরে ওঠে। সমাবেশ শুরুর অনেক আগেই নেতাকর্মী ও সাধারণ ভোটাররা মাঠে জড়ো হতে শুরু করেন। ধানের শীষ প্রতীক হাতে স্লোগান
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনে ভাসানটেকের বিআরপি ময়দানে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত হয়েছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চলছে এমন মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি আমানউল্লাহ আমান।
বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষাবলম্বন করেছে, তারা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার (২৩ জানুয়ারি)। ভাসানটেকের বিআরবি মাঠে সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, প্রয়োজনে ঘোষণা দিলে ঢাকা শহরে কোনো জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। জামায়াত হোক বা অন্য কেউ এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করতেই দেশে পরিকল্পিতভাবে গুপ্ত হামলা চালানো হচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন ঘিরে দেশে আবারও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে নিরাপদ করতে হলে ভোটের অধিকার এবং কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের মূল দায়িত্ব হলো সঠিক ব্যক্তিকে নির্বাচিত করা, যারা দেশের স্বার্থ রক্ষা করবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় প্রচারণার প্রথম দিনের শেষ নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
রাজধানীর বনানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাবেক দুই নেতাকে বিএনপির নির্বাচনী প্রচারণা মিছিলে দেখা যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত দুই ব্যক্তি হলেন—ফর্মা শহীদ ও সানোয়ার। স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের একাংশের অভিযোগ, অতীতে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা এসব ব্যক্তি এখন বিএনপির ব্যানারে সক্রিয় হয়ে উঠছেন।
নিজেদের জীবনমানের উন্নয়ন ও এলাকার সমস্যার সমাধানে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জের ভৈরবে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি পাঁচটি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের জনতার সামনে তুলে ধরে তাদের জয়ী করার অনুরোধ জানান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১টায় ভৈরব উপজেলায় অনুষ্ঠিত সমাবেশে তারেক রহমান বলেন, এই পাঁচজনকে আপনাদের হাতে তুলে দিলাম। এদের জয়যুক্ত করে আপনারা আপনাদের হিসাব বুঝে নেবেন—এলাকার উন্নয়ন, সমস্যার সমাধান সবকিছুর হিসাব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের পাশাপাশি আসন সমঝোতার শরিক দলগুলোর প্রার্থীদের প্রতীকেও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি ‘মাথাল’ ও ‘খেজুর গাছ’ প্রতীকে ভোট দেওয়ার কথা বলেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কট্টাপাড়া মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তারেক রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপির ধানের শীষের প্রার্থী রয়েছেন। বাকি দুই আসনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রার্থীদের সমর্থন দিয়েছে বিএনপি।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে একটি দল স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করে অসংখ্য মানুষ হত্যা করেছে। সেই একই দল এখন আসন্ন নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে তথাকথিত ‘বেহেশতের টিকিট’ বিক্রি করছে, যা স্পষ্টতই শিরক ও গুরুতর গুনাহের শামিল। তিনি অভিযোগ করেন, আসন্ন নির্বাচনে কীভাবে কারচুপি করা যায়, সে লক্ষ্যে তারা ব্যালট পেপার নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রমূলক মেকানিজম তৈরি করছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, এই এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো জায়গা হবে না। যারা ভালো মানুষ, তাদের সেবায় নিয়োজিত থাকাই হবে আমার রাজনীতি।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘হ্যাঁ’-এর কোনো একক প্রার্থী নেই। ‘হ্যাঁ’-এর প্রার্থী আপনি, আমি আমরা সবাই। কারণ এই ‘হ্যাঁ’ আমাদের উপহার দেবে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ, যা জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা।
দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, দেশের ভেতরে ও বাইরে একটি চক্র জনগণের ভোটাধিকার হরণে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব