বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দোজখ, জান্নাত, পৃথিবী কিংবা কাবা—সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। যার মালিক আল্লাহ, সেটি দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই। এককথায়, জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা কারও নেই। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিএনপির জনসভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, নির্বাচনের আগেই একটি রাজনৈতিক দল জান্নাতের টিকিট দেওয়ার কথা বলছে। “যেটার মালিক মানুষ নয়, সেটি দেওয়ার কথা বলা শিরক কি না মানুষকে তা ভাবতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনি প্রচার শুরু হলো পূণ্যভূমি সিলেট থেকে। আজ সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বক্তব্য দেওয়ার সময় যোহরের নামাজের আজানের সময় হয়ে যায়। আজান শুনে বক্তব্য থামিয়ে দেন তারেক রহমান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, তাদের থেকে সতর্ক থাকতে হবে। তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, ফ্যামিলি কার্ড সুবিধা প্রধানত পরিবারের প্রধান নারীর হাতে দেওয়া হবে। এতে একজন নারী মানসিকভাবে শক্তিশালী হবেন। দেশের চার কোটি পিছিয়ে থাকা পরিবারের জন্য মাসে ২,০০০–২,৫০০ টাকা নগদ বা চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হবে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। তিনি বলেন, গত ১৫–১৬ বছরে অন্য দেশের কাছে কীভাবে বাংলাদেশ বিক্রি করা হয়েছে, তা আমরা সবাই দেখেছি। তাই জনগণকে সচেতন হতে হবে এবং দেশের স্বার্থ সর্বাগ্রে রাখতে হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তারেক রহমান আরও বলেন, স্বৈরাচার সরকার মানুষের ঘাড়ে চড়ে বসেছিল। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্যই শুরু করা হয়েছে ‘টেক ব্যাক বাংলাদেশ অভিযান।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র কেবল জাতীয় পর্যায়ে নয়, স্থানীয় সরকার ব্যবস্থাতেও কার্যকর করতে হবে। তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটে দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান অনুষ্ঠানে তরুণদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।
সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে তিনি সমাবেশস্থলে পৌঁছালে মাঠজুড়ে স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে। এর আগে বিমানবন্দর এলাকার গ্র্যান্ড সিলেট হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রথম নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। জনসভাস্থল ইতিমধ্যেই ভিড়ের সাগরে পরিণত হয়েছে। ভোর থেকে নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। নগরের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিলের মাধ্যমে হাজার হাজার কর্মী ও সমর্থক একত্রিত হচ্ছেন। প্রতিটি মিছিলের গন্তব্য আলিয়া মাদ্রাসা মাঠই।
জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার থেকে নির্বাচনি মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম বিএনপির পক্ষ থেকে শুরু হচ্ছে সিলেট দিয়ে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষে ভোট চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেছেন। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে অবস্থিত তাঁর শ্বশুরবাড়ি থেকে এই প্রচারাভিযানের সূচনা করেন তিনি।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ৬৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। আজ বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার কাজ শুরুর উদ্দেশে সিলেটে পৌঁছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত ৮টার কিছু পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তারেক রহমানের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি তার স্ত্রী জুবাইদা রহমানও আছেন।
সাবেক তথ্য মন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ যোগ দিয়েছেন বিএনপিতে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু স্বেচ্ছায় তার দ্বৈত নাগরিকত্বের প্রসঙ্গ এনে বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন কমিশনে আমার
ফেব্রুয়ারির গণভোটে বিএনপি ‘হ্যাঁ’-এর পক্ষ নেবে বলে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন। তিনি বলেছেন, ‘আমাদের সংসদ সদস্য প্রার্থীদের আমরা বলেছি, নির্বাচনি প্রচারণায় গণভোটে আমরা হ্যাঁ-এর পক্ষে অবস্থান নেব।’ বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে দলটির কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।