| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিএনপিকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে : আনিসুল হক

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আনিসুল হক বলেছেন, বিএনপিকে ঘিরে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নানা চ্যালেঞ্জ তৈরি করা হচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে মধ্যনগর উপজেলায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আনন্দ র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন তারেক রহমান: ফজলে এলাহী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

বিস্তারিত...

ফটিকছড়িতে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের অনুসারীরা। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় শত শত নেতাকর্মী খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন। এর আগে বিকেলে সরওয়ার আলমগীরের সমর্থনে অপর একটি মিছিল বের হয়। ফলে দুই গ্রুপের মহড়া ও পাল্টা কর্মসূচিতে ফটিকছড়ি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিস্তারিত...

বিএনপির ৩ নেতার সব পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিস্তারিত...

‘বিএনপি মাঠে নামলে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্যও খুঁজে পাওয়া যাবে না’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, বেহেশতের টিকিট বিক্রি করে, তারা বলছে- একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তাদের বলতে চাই, আপনারা যারা এই কথা বলছেন, আসলে আপনারাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’ তিনি আরো বলেন, ‘বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নেই। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ারও কোনো ইতিহাস নেই।’ আজ শুক্রবার(১১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

ফেব্রুয়ারির পর নির্বাচন হলে মানুষ মেনে নেবে না : মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে হবে, এর ব্যতিক্রম হলে জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না।

বিস্তারিত...

জনগণই বিএনপির শক্তি, ভয় নেই প্রচারণায়: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চট্টগ্রামে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনায় যারা নির্বাচনের বিরোধী, তারা এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা জরুরি। শুক্রবার (৭ নভেম্বর) সকালে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী ও চট্টগ্রাম-৮ আসনের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটি আয়োজিত সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে কোরআন তিলাওয়াতের মাধ্যমে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা-পূর্ববর্তী এই সমাবেশ শুরু হয়।

বিস্তারিত...

গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ স্কয়ার হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-পাঁচলাইশ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে। আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিস্তারিত...

ফখরুল জানালেন, জামায়াতের প্রস্তাব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াতের অবস্থান এখন মুখোমুখি। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আলোচনায় বসার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ফখরুল জানান, বিএনপি ইতোমধ্যে স্থায়ী কমিটির বৈঠকে তাদের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে—ওটাই দলের আনুষ্ঠানিক বক্তব্য। শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।

বিস্তারিত...

ভোটাধিকার ও মৌলিক অধিকার ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের পর থেকেই দেশে গণতন্ত্রের বিরুদ্ধে নতুন চক্রান্ত চলছে। তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতিতে ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জন্য অনুপ্রেরণার উৎস, যা নির্দেশ করে জনগণের অংশগ্রহণের মাধ্যমে কিভাবে একটি শক্তিশালী ও স্থায়ী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।

বিস্তারিত...

গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ: ইশরাক

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা-৬ আসনে দলের মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘বিএনপির প্রথম অঙ্গীকার হলো, সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা।

বিস্তারিত...

তারেক রহমানের ইচ্ছায় আমি বিএনপিতে: মীর স্নিগ্ধ

জুলাই আন্দোলনে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি জানান, তরুণদের প্রতিনিধিত্ব ও জুলাইয়ের আদর্শ রাজনৈতিকভাবে এগিয়ে নিতে চান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে যোগ দিয়েছেন বলে উল্লেখ করেন স্নিগ্ধ।

বিস্তারিত...

জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া হবে না: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট হতে হবে। এ বিষয়ে আমরা একমত। সংসদ নির্বাচনের আগে কোনো গণভোট হতে দেওয়া হবে না।’

বিস্তারিত...

কখনোই দল বা জিয়া পরিবারের সঙ্গে মোনাফেকি করিনি : লতিফ জনি

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৩৭টি আসনে মনোনয়ন পাওয়া পার্থীদের নাম ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪