| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বেহেশতের টিকিট বিলিকারী আর লকডাউন দাতাদের মধ্যে সম্পর্ক আছে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা লকডাউন দিচ্ছে আর যারা বেহেশতের টিকিট দিতে চায়,

বিস্তারিত...

গণভোটে ‘না’ বলার সুযোগ কোথায়?

গণভোটে প্রস্তাবিত চারটি প্রশ্নের যেকোনো একটির সঙ্গে দ্বিমত থাকলে ভোটাররা ‘না’ মতামত জানাবে কোথায়-এ প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‌গোঁজামিল দিয়ে কিছু করলেও তা টেকসই হয় না। দেশের ৯০ ভাগ মানুষ যদি গণভোটের উদ্দেশ্যই না বোঝে, তাহলে মানুষ সেই অন্ধকারেই থেকে যাবে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার বিষয়টি সংসদে পর্যালোচনা করা হবে: সালাহউদ্দিন আহমেদ

রাষ্ট্রীয় দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুয়ত পরিষদের উত্থাপিত দাবিগুলো সংসদে আলোচনার মাধ্যমে পর্যালোচনা করা হবে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বিস্তারিত...

বিএনপি ক্ষমতায় গেলে ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ও ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেওয়া হবে। প্রতিবেশী দেশের সঙ্গে সমতার সম্পর্ক থাকবে, দাদাগিরির সুযোগ নেই। শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, প্রতিটি দেশ তার স্বার্থ রক্ষা করে, এটা স্বাভাবিক। কিন্তু জনগণের নির্বাচিত সরকার না থাকলে বৈধ দাবি আদায় করা যায় না। বিএনপি সরকার গঠন করতে পারলে পদ্মা-তিস্তার পানি বণ্টনসংক্রান্ত ন্যায্য অধিকার আদায়ে গুরুত্ব দেবে। বিস্তারিত আসছে...

বিস্তারিত...

‘ধর্মের নামে ব্যবসা করা দলটির হাতেই নারীরা নির্যাতিত’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশে একটি দল ধর্মের নাম ব্যবহার করে রাজনীতির ব্যবসা করছে এবং তাদের হাতেই দেশের নারীরা নির্যাতিত হচ্ছে। এ গোষ্ঠী চায়, নারীরা যেন অন্দরমহলে বন্দি থাকে এবং দেশের অর্ধেক জনগোষ্ঠী অন্ধকারে নিমজ্জিত থাকে, যাতে নারীর অগ্রগতি ব্যাহত হয়।’

বিস্তারিত...

‌‘বিশৃঙ্খলা ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল নয়’

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়ার মামলার রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা হলে তা ঠেকানোর দায়িত্ব কাদের হবে?-সাংবাদিকদের করা এমন প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশৃঙ্খলা ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী। এই দায়িত্ব কোনো রাজনৈতিক দলের নয়। শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরাম আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

সেই শিশু ও তার মায়ের পাশে দাঁড়ালেন তারেক রহমান

ফর্সা রঙের কারণে পিতৃপরিচয় সংকটে পড়া যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের শিশু আফিয়ার জন্য নতুন ঘর

বিস্তারিত...

খালেদা জিয়ার পক্ষে দিনাজপুরে ভোটপ্রচার শুরু

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছে দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। গতকাল বৃহস্পতিবার জেলা সদর শিশু একাডেমিতে জরুরি সভায় এই ঘোষণা দেন জেলা বিএনপি।

বিস্তারিত...

তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব দেখতে মানুষ উন্মুখ: আবুল কালাম

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, “মানুষ উন্মুখ হয়ে আছে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে তার প্রধানমন্ত্রীত্ব দেখার জন্য।”

বিস্তারিত...

গণভোটের মাধ্যমে আইন বা সংবিধান পরিবর্তন সম্ভব নয়: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে ঘোষণা করেছেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করা যাবে না। তিনি বলেন, সংবিধান সংশোধনের জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে, গণভোট যথেষ্ট নয়।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটি বৃহস্পতিবার(৯ নভেম্বর ) চেয়ারপার্সন কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিস্তারিত...

মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে

বিস্তারিত...

দেশে উদ্দেশ্যমূলকভাবে সংকট তৈরি করা হয়েছে: মির্জা ফখরুল

দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটা সংকট তৈরি করা হয়েছে, সেটা অপ্রয়োজনীয় সংকট। সেটার কোনো প্রয়োজন ছিল না। আমি মনে করি- এই সংকটটা উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী

বিস্তারিত...

গণভোটের আড়ালে পরাজিত স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা চলছে ?

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ যদি অন্তর্বর্তী সরকারকে দুর্বল ভেবে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় বা বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশল অবলম্বন করে, তা শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই রাজনৈতিক বিপর্যয় ডেকে আনবে। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমান এ কথা বলেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪