৩০০ আসনে প্রার্থী বাছাই প্রায় চূড়ান্ত উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আসন্ন নির্বাচন উপলক্ষে সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করছে। এর অংশ হিসেবে দেশের ৩০০ সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি–সমর্থিত প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে।’
জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে কি না—এ নিয়ে জনমনে তৈরি হওয়া অনিশ্চয়তা ও সন্দেহ গণতন্ত্রের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক শক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণ করতে হতে পারে কি না, সে প্রশ্ন এখন বাস্তব আশঙ্কায় পরিণত হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি নেতাদের সমালোচনা করে বলেছেন, ‘দীর্ঘ সময় ধরে তারা রাজনৈতিক সংস্কারের চেষ্টা করা হলেও কোনো পরিবর্তন হয়নি। আমরা তাদের অনেকদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। এখন হয়তো বুড়িগঙ্গার পানিই ব্যবহার করতে হবে।’
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের বর্ণাঢ্য নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘আমরা দেখছি যে, বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জুলাই সনদে চূড়ান্ত সিদ্ধান্তে অনেক রদবদল ও ত্রুটি রয়েছে। এই
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কিছু কুচক্রী মহল কর্তৃক পুরনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে কিংবা কেউ কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভোলা শহরের নতুন বাজার এলাকায় শনিবার (১ অক্টোবর) দুপুরে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক ও যশোর-১ আসনের সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, ‘দেশে জাতীয় নির্বাচন বিঘ্নিত করতে ইসলামের লেবাসধারী একটি দল গণভোট দাবির নামে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের এ ষড়যন্ত্র বিএনপি সফল হতে দেবে না। এজন্য মাঠ পর্যায়ের বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির সমালোচনা করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামী ও এনসিপি নির্বাচন চায় না। তারা চায় যেই সরকার আছে সেই সরকারই চলুক। সরকারের সঙ্গে থেকে তারা যত সুযোগ সুবিধা আছে তা নিতে চায়।
সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত দুই নেতার পদ সাড়ে ৫ মাস পরে ফেরত দিয়েছে বিএনপি। শনিবার (১ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত ২৩, ২৪ এবং
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমাদের দেশে নির্বাচন এলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায়। বাংলাদেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলামকে বিশ্বাস করি, আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ইসলামকে বিশ্বাস করি। কিন্তু আমরা মওদুদির ইসলামে বিশ্বাস করি না। যারা ফিতনা সৃষ্টি করে বিভাজন তৈরি করতে চায়, তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিএনপির জুলাই সনদের কোনো প্রয়োজন নেই। দেশের এখন প্রয়োজন একটি কার্যকর সংসদ, যারা সত্যিকার অর্থে গণতন্ত্রকে বাস্তবায়ন করবে। শনিবার (১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন,দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে। এখন বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।