| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভোলা সদর বিএনপির সকল কার্যক্রম স্থগিত

ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভোলা শহরের নতুন বাজার এলাকায় শনিবার (১ অক্টোবর) দুপুরে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

‘মসজিদে নামাজ শেষে মিথ্যা প্রলোভন দেখিয়ে ভোট চাইছে জামায়াত’

বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক ও যশোর-১ আসনের সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, ‘দেশে জাতীয় নির্বাচন বিঘ্নিত করতে ইসলামের লেবাসধারী একটি দল গণভোট দাবির নামে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের এ ষড়যন্ত্র বিএনপি সফল হতে দেবে না। এজন্য মাঠ পর্যায়ের বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।’

বিস্তারিত...

‘জামায়াত-এনসিপি নির্বাচন চায় না, সরকারের সঙ্গে থেকে সুবিধা নিতে চায়’

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির সমালোচনা করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামী ও এনসিপি নির্বাচন চায় না। তারা চায় যেই সরকার আছে সেই সরকারই চলুক। সরকারের সঙ্গে থেকে তারা যত সুযোগ সুবিধা আছে তা নিতে চায়।

বিস্তারিত...

বহিষ্কৃত দুই নেতার পদ পুনর্বহাল করল বিএনপি

সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত দুই নেতার পদ সাড়ে ৫ মাস পরে ফেরত দিয়েছে বিএনপি। শনিবার (১ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানালেন আলাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত ২৩, ২৪ এবং

বিস্তারিত...

নির্বাচন এলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায়: সালাহউদ্দিন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমাদের দেশে নির্বাচন এলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায়। বাংলাদেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলামকে বিশ্বাস করি, আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ইসলামকে বিশ্বাস করি। কিন্তু আমরা মওদুদির ইসলামে বিশ্বাস করি না। যারা ফিতনা সৃষ্টি করে বিভাজন তৈরি করতে চায়, তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে।

বিস্তারিত...

জুলাই সনদ নয়, গণতন্ত্রমুখী সংসদ দরকার: মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিএনপির জুলাই সনদের কোনো প্রয়োজন নেই। দেশের এখন প্রয়োজন একটি কার্যকর সংসদ, যারা সত্যিকার অর্থে গণতন্ত্রকে বাস্তবায়ন করবে। শনিবার (১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

‘দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন,দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে। এখন বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।

বিস্তারিত...

পিআর অনুষ্ঠিত হবে কী হবে না, তা আগামী সংসদ নির্ধারণ করবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,পিআর অনুষ্ঠিত হবে কী হবে না, তা আগামী সংসদ নির্ধারণ করবে।

বিস্তারিত...

ছাত্রদল নেতা আবিদুলের ফেসবুক আইডি ডিজেবল, ‘বট আক্রমণের শিকার’ দাবি

গত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের ফেসবুক আইডি হ্যাকিংয়ের শিকার হয়েছে।

বিস্তারিত...

`যারা ক্ষমতায় ছিল, তারা লুটপাট-দুর্নীতি দুর্বৃত্তায়ন করেছে '

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছর নির্বাচন হয়নি, নির্বাচনের কোন সুযোগ ছিল না

বিস্তারিত...

বর্তমান সংকটের জন্য দায়ী সরকার নিজেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে সরকারই নিজে। তিনি বলেন, সরকারের গঠিত কমিশন ও কমিটিতে গত আট-নয় মাস ধরে সংস্কার ও ঐকমত্য বিষয়ে আলোচনা হয়েছে, তবে সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি একমত হতে পারেনি।

বিস্তারিত...

বিদেশে যেতে বাধা : সরকারের ব্যাখ্যা চান মিলন

বিএনপি নেতা, সাবেক শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে কেন বিদেশে যেতে বাধা দেওয়া হল, সরকারের কাছে তার ব্যাখ্যা চেয়েছেন তিনি।

বিস্তারিত...

আমরা প্রতারণাকে সম্পূর্ণভাবে‌‌‘না’বলছি : রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা জানিয়েছেন, ২৭০ কার্যদিবস ধরে চলা আলোচনার পরেও যে বিষয়গুলোতে দলগুলোর মধ্যে বিভিন্ন মত আছে, সেগুলোকে এড়িয়ে এক ধরনের আদেশ জারি করার চেষ্টা করা হচ্ছে। তিনি এটিকে বলেছেন “জাতির সঙ্গে প্রতারণা” এবং স্পষ্ট করেছেন, “আমরা এই প্রতারণাকে সম্পূর্ণভাবে ‘না’ বলছি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪