বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেক আলেম-ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন,‘গণতন্ত্রের স্বার্থে সবাই একত্রিত হয়ে আদর্শগত ও মতপার্থক্য থাকা স্বত্বেও স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক হতে হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মিথ্যা আশ্বাস বা ভুল ব্যাখা দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি কখনো করে না।
বিএনপি ক্ষমতায় গেলে সব জাতিগোষ্ঠীকে নিয়ে ‘রেইনবো নেশন’ (রংধনু জাতি) গড়ে তুলবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেবে বিএনপি। পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা ছাড়া যাতে কেউ নির্বাচনে জিততে না পারে, সে নিশ্চয়তা দিতে একক প্রার্থী থাকা আসনে ‘না’ ভোটে সম্মতি জানিয়েছে দলটি ।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে ছাত্রসমাজ ও যুবসমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে, ধ্বংস হয়ে যাওয়া শিক্ষার উন্নতি করবে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠিত করা হবে।
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে গুম-খুন, অপহরণ, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের সঙ্গ দিচ্ছে একটি ইসলামি দল। কিভাবে স্বৈরাচারকে আবারো পূর্নবাসন করা যায়, সেই পায়তারা করছে ইসলামি ওই দলটি। তবে কোন ইসলামি দল তা নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।
জাতীয় নির্বাচনে জোটভুক্ত রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলের প্রতীকে অংশগ্রহণ নিয়ে আপত্তি তুলে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরবেন বলে অনেক দিন ধরে শোনা গেলেও ঠিক কোন সময় তিনি ফিরবেন তার দিনক্ষণ জানা যাচ্ছিল না। অবশেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী নভেম্বরের মাসের মধ্যেই দলের নির্বাহী প্রধান দেশে ফিরবেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাঠ পর্যায়ের সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম
দলীয় আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ডা. ইকরামুল বারী টিপুর সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে মান্দা উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারের মনসুর মৃধার আমবাগানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপজেলা বিএনপির নেতারা।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেন ফয়সলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে দলটি।
ঢাকা সফররত নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসির (এনআইএমডি) প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টা থেকে ৪টা ৫৭ মিনিট পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অচিরেই ঘুরে দাঁড়াবে। তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন। আমরা ধানের শীষের প্রতীক নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমরা তাকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।