বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পনের বছর বাংলাদেশে খেলাধুলা বা প্রতিযোগিতা ছিল না। খেলাধুলাসহ সবকিছুতে দলীয়করণ করে ছিল। ৫ আগস্টের পর বাংলাদেশকে নতুন করে সাজানো হয়েছে। খেলাধুলা মনোযোগ দিয়েছে।
বিএনপি প্রায়াত নেতা আবু সাইদ মতিউল হান্নান শাহ্র স্মরণ সভা আগামীকাল শনিবার আনুষ্ঠানিক ভাবে পালিত হবে। বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রে বিশ্বাস করলে, আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সিদ্ধান্তে আসা সম্ভব। আমরা আশাবাদী,আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হতে
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে ভয়ংকর রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি অভিযোগ করেন, দেশবিরোধী শক্তি ও পার্শ্ববর্তী দেশের একটি প্রভাবশালী গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যেখানে শেখ হাসিনা স্বৈরাচারী আশ্রয় নিচ্ছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ হলো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। কয়েকজন মিলে আইন তৈরি করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
এই সরকার এবং কিছু রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে ক্রমেই মবের রাজত্বে পরিণত হলো। আর এর কারণেই আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিল দৈর্ঘ্যে এবং প্রস্থে অনেক বড় হচ্ছে। আওয়ামী লীগের প্রথম দিকে হকচকিত ব্যাপার ছিল, তারা ভয় পেয়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল না, তারা কী করবে। কিন্তু এখন সেই অবস্থা নেই।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পান তিনি। ২০০৯ সালের সেই নির্বাচনে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সফলতা স্বরুপ ২০১১ ও ২০১২ সালে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক পান এই রাজনৈতিক নেতা।
বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন খালেদা জিয়া। রাত ১১টা ১৫ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন। স্বামীর সমাধির পাশে গাড়িতে বসে দোয়া করার পর তিনি বাসার উদ্দেশে রওয়ানা দেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাচ্ছেন।
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু আর নেই। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে ইইউ প্রতিনিধিদল নির্বাচনে স্বচ্ছতা থাকার প্রত্যাশার কথা জানিয়েছেন ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামের এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি।