| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি আশা রাখে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে। রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে শেষে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

নির্বাচন ঘিরে অশুভ শক্তি তৎপর হয়ে উঠছে : তারেক রহমান

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথা বলেন।

বিস্তারিত...

‎‎সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী বলেছেন, ‎অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় আছে। কারণ, প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো রয়েছে। তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে বলে জানান তিনি।

বিস্তারিত...

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন খালেদা জিয়া

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিস্তারিত...

ফ্যাসিবাদের আমলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমিকা উল্লেখযোগ্য: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘স্বৈরাচার বা ফ্যাসিবাদের আমলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমিকা উল্লেখযোগ্য। তারা হামলা-মামলা উপেক্ষা করেও ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন। বর্তমানে স্বৈরাচারমুক্ত বাংলাদেশে প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে।’

বিস্তারিত...

নুরে ওপর হামলা তদন্তের দাবি জানালেন ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপরে হামলার ঘটনার আইনানুগ তদন্ত দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না : সালাহউদ্দিন

স্বয়ং আল্লাহ ছাড়া ফেব্রুয়ারির নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বয়ং আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না।’

বিস্তারিত...

বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবে: তারেক রহমান

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে অবশ্যই বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবে।

বিস্তারিত...

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিস্তারিত...

আয়নাঘরে আয়না ছিল না, ছিল যমদূত: সালাহউদ্দিন

‘আমার সৌভাগ্য যে আমি আজ জীবিত আছি, আপনাদের সঙ্গে কথা বলছি। না হলে আমারও ছবি হয়ে যাওয়ার কথা ছিল। আমার সহকর্মীদের অনেকের ফিরে আসার সৌভাগ্য হয়নি। তাদের খোঁজ মিলছে না। কেন যে আয়নাঘর নামটা দেওয়া হলো? কিন্তু আয়নাঘরে তো আয়না ছিল না, ছিল যমদূত, ছিল মৃত্যুর পরোয়ানা। সেই আয়নাঘরে আমরা ছিলা

বিস্তারিত...

প্র্যাক্টিক্যালি জামায়াত দেশ চালাচ্ছে, ড. ইউনূসের সঙ্গে রাতের যোগাযোগ আছে : ফজলুর রহমান

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ড. মুহাম্মদ ইউনূসের দল বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান। সম্প্রতি বিএনপি থেকে ৩ মাসের জন্য তার (চেয়ারপার্সনের উপদেষ্টা) পদ স্থগিত করা হয়। ফজলুর রহমান বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এটি আমি বিশ্বাস করি না। এনসিপি তার দল আর জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে। প্র্যাক্টিক্যালি জামায়াতই দেশ চালাচ্ছে।

বিস্তারিত...

মধ্যমপন্থার রাজনীতি সরিয়ে উগ্রবাদ আনার ষড়যন্ত্র চলছে: ফখরুল

নেতাকর্মীদের স্মরণ করে দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কথা মনে রাখবেন, একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে, এই মধ্যপন্থা বা উদারপন্থী রাজনীতিকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসার ষড়যন্ত্র চলছে।

বিস্তারিত...

নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকতে আহ্বান জানালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান করেছেন বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪