বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়তে হবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রত্যয়। আগের কোনো রাজনীতি চলবে না, ১৭ বছরের ট্রেন্ড চলবে না। তারেক রহমান নতুনভাবে রাজনীতি ও সমাজব্যবস্থা উপহার দেবেন।
অন্তর্বর্তীকালীন সরকার গুম-খুনের শিকার স্বজনদের কান্না বন্ধে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে শুক্রবার (২২ আগস্ট) ‘মায়ের ডাক’ এর আয়োজনে মানববন্ধন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে খালাস পেলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচনকে ঘিরে কিছু রাজনৈতিক দল, গোষ্ঠী ও বক্তার বক্তব্য ও শর্ত জনগণের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেয়ার পর থেকেই নানা বক্তব্য ও শর্ত জনগণকে বিভ্রান্ত করছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন তিনি।
অনুভূতি শূন্য হয়ে যাওয়া তথাকথিত কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পীরা ১৫ আগস্টে শোক জানিয়েছেন বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বস্তুগত প্রাপ্তির লোভে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন বলে দাবি তার।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমাদের দেশে শুধু ভোটটা কেমনে দিবেন, ব্যালটে সিল মরবেন নাকি ইভিএমে দিবেন। শুধু এ নিয়ে কত বছর ধরে আলোচনা করতেছি। এখনো পর্যন্ত কি তার ফয়সালা হয়েছে। আর আপনি গোটা নির্বাচন ব্যবস্থা বদলে দিতে যাচ্ছেন। যেভাবে মানুষ সারাজীবন ভোট দিয়েছে, প্রতিনিধি নির্বাচন করেছে। আপনি সেটা বদলে দিতে যাচ্ছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমাদের গণতন্ত্রের পথে দেশটাকে ফিরিয়ে আনতে হবে। মূল বিষয়টি হলো আমাদের একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমাদের যে ভঙ্গুর অর্থনীতি সেই অর্থনীতিকে সমৃদ্ধির অর্থনীতিতে পরিণত করতে হবে।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় প্রতিনিধি দল হাসপাতালে যাবেন বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভর্তি করা হয়েছে বলে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর কোনো কোনো নেতার বক্তব্য জনগণের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আমি মনে করি, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হলে রাষ্ট্রে ও রাজনীতিতে পতিত ফ্যাস্টিস্ট শক্তি পুনর্বাসন হওয়ার সুযোগ সহজ হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচনে অভ্যস্ত নয়। কাজেই সরাসরি ভোটের মাধ্যমেই নির্বাচন চায় বিএনপি। সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদে ৮৪টি দফা আছে। কিছু দফায় বিএনপি একমত, কিছু দফা সঠিক উপস্থাপন হয়নি। আর জুলাই সনদ সংবিধানের উপরে রাখা হলে ভবিষ্যতের জন্য খারাপ নজির হবে। জুলাই সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবেনা বলা হয়েছে, এটাও সঠিক হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে মব করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সারা দেশে আইনবহির্ভূতভাবে মব করা হচ্ছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ভারত হাসিনা ও আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশকে ও এই দেশের জনগণকে বন্ধু মনে করে না বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি ব্যাংককের রুটনিন আই হসপিটালে চিকিৎসা নেবেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসীর আব্বাস।