জাতীয় পার্টিকে (জাপা) ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর উল্লেখ করে অবিলম্বে তাদের নিবন্ধন বাতিল এবং দেশে রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ প্রায় ২৯টি রাজনৈতিক দল।
চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত বিপ্লবী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। চূড়ান্ত বিজয় ছাড়া কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন রাশেদ খাঁন।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও গুরুতর আঘাতের ঘটনা তদন্তে তদন্ত কমিশন গঠন করেছে সরকার। তিন সদস্যের এ কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজা।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মনোনয়ন বাণিজ্য নিয়ে জি এম কাদেরের বিরুদ্ধে অভিযোগ থাকায় এ দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুদক। আদালত ওই আবেদন মঞ্জুর করেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা ভালো না, তার নাক থেকে এখনো রক্ত বের হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনের আগে কোনো জোট গঠন করবে কি না তা এখনো নিশ্চিত নয়, তবে বেশ কয়েকটি দল যে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে তা স্পষ্ট। এই সমঝোতায় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ও গণঅধিকার পরিষদও যুক্ত হতে পারে বলে আলোচনা রয়েছে রাজনৈতিক মহলে।
চলমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
রাজধানীর বিজয়নগরে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আইসিইউ থেকে নেওয়া হতে পারে কেবিনে। সেজন্য প্রস্তুত করা হয়েছে ভিভিআইপি ১ নম্বর কেবিন।
জাতীয় পার্টির (জাপা) কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মিছিলকে ঘিরে রাজধানীর কাকরাইলে দলটির কার্যালয়ের সামনে আবার উত্তেজনা তৈরি হয়েছে। বিজয়নগর থেকে গণঅধিকার পরিষদ ও পল্টন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জাপা কার্যালয়ের সামনে এলে এ উত্তেজনা দেখা দেয়। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তার কার্যকলাপের কারণে কোথাও গিয়ে আটক হচ্ছে, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ হচ্ছে, আবার যেখানে সেখানে মার খায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলাকারী লাল রঙের টি-শার্ট পরিহিত যুবক পুলিশের একজন কনস্টেবল। এমন দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ও চোয়ালের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। নুরের চিকিৎসায় এরই মধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
রাজধানীর বিজয়নগরে সংঘর্ষে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। তার সিটি স্ক্যান করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে তিনি চোখ মেলে তাকান। এরপরই তার সিটি স্ক্যান করানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাত ১১টার দিকে নুরুল হক নুরকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের ওয়ান-স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রাত ১২টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।