রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে দলটি। সেই সঙ্গে কেন্দ্রীয়ভাবে ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে
শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। তবে কার্যালয়ের জাতীয় পার্টি বা অন্য কোনো দলের নেতাকর্মী নেই।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এখনো আইসিইউতে রয়েছেন। তবে তার জ্ঞান ফিরেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও তার সহকর্মীদের ওপর হামলা পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।
গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরসহ অন্যদের ওপর হামলা নির্যাতন বন্ধ না হলে সারা দেশে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জুলাই ঐক্যের ১০১ সংগঠন।
নুরুল হকসহ গণ অধিকার পরিষদের নেতা–কর্মীদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টা না গেলে তার বিষয়ে কিছু বলা যাবে না বলে জানিয়েছেন চিকিৎসক।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৮ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা। এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কমিটি বাণিজ্য, অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি, একক আধিপত্য বিস্তারসহ নানা অভিযোগ তোলে নওগাঁয় জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।
সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। পোস্টে তিনি বলেন, জি.এম কাদেরকে গ্রেপ্তার করা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয়া হবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বিচার, সংস্কার, নির্বাচন- এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। শুক্রবার (২৯ আগস্ট) সকালে গণসংহতি আন্দোলনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বইছে ভোটের হাওয়া। নির্বাচনী প্রস্তুতিতে তৎপর রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা। জনমত বাড়াতে জনসংযোগ করছেন তারা। মাঠ পর্যায়ে প্রস্তুতি নিচ্ছেন নিজ দলের মনোনয়ন প্রত্যাশীরা। এই আসনে বিএনপির মনোনয়ন প্র
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারের ব্যানারে অনুমতি ছাড়া ‘মঞ্চ-৭১’ নামের একটি সংগঠন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নাম ব্যবহার করেছে বলে জানিয়েছে দলটি।