চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা থাকা তাসকিন আহমেদ রোববার নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে দেখা যায়নি। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।
চলমান বিপিএল-এ বিসিবির ইন্ট্রেগ্রিটি ইউনিট ও দুর্নীতি দমন বিভাগের তৎপরতা নজর কেড়েছে। জিরো টলারেন্স নীতি কার্যকর করা হলেও এই প্রক্রিয়া কিছুটা বিরক্তি তৈরি করেছে ঢাকা ক্যাপিটালসের ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজের মধ্যে।
চলতি বিপিএলে রংপুর রাইডার্সকে ৭ উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রবিবার লিগ পর্বের ম্যাচে ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণে থাকে রাজশাহী।
বিপিএলে ইতিহাস গড়েছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল। শীর্ষ কোনও টি–টোয়েন্টি লিগে প্রথমবারের মতো বাবা–ছেলে জুটি হিসেবে একসঙ্গে ব্যাট করার নজির তৈরি করেছেন তারা। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলেই তাদের এই কীর্তি, এবং একই দিনে ঢাকা ক্যাপিটালসকে ৪১ রানে হারিয়ে দলটিকে টানা দ্বিতীয় জয় উপহার দিয়েছেন।
সেঞ্চুরি হলো না, কিন্তু ইতিহাস ঠিকই গড়া হলো। শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০-এর বেশি রান তাড়া করে ভারতের জয়ের নায়ক হয়ে পুরোনো এক দুঃস্বপ্নও মুছে দিলেন তিনি।
বিপিএলের চলতি আসরে শুরুটা ছিল হতাশাজনক। টানা ছয় ম্যাচ হেরে সবার আগে কার্যত বিদায়ের তালিকায় উঠে যায় নোয়াখালী এক্সপ্রেস। তবে শেষ মুহূর্তে এসে চমক দেখাচ্ছে নতুন দলটি। রংপুর রাইডার্সের পর এবার ঢাকা ক্যাপিটালসকে ৪১ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেল নোয়াখালী।
নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে অনাগ্রহ প্রকাশ করায় নতুন করে জটিলতায় পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরাপত্তা শঙ্কা ও ‘জাতীয় মর্যাদা’র প্রশ্নে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পরিস্থিতি
মিজোরামের ক্রিকেটের সুপরিচিত খেলোয়াড় খাওলহরিং লালরেমরুয়াতা মাঠেই হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার রাইডার্স ক্রিকেট ক্লাবের হয়ে খালেদ মেমোরিয়াল দ্বিতীয় বিভাগ স্ক্রিনিং টুর্নামেন্টে অংশ নিচ্ছিলেন।
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া, ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশের আপত্তি প্রকাশসহ নানা ইস্যুতে উত্তাল বাংলাদেশের ক্রিকেটাঙ্গন।
বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে নতুন বিতর্কের উদয় ঘটেছে সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সংশ্লিষ্ট একটি মন্তব্যকে কেন্দ্র করে। নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ দল যদি ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে না খেলতো, সে বিষয়ে তামিম যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সাবেক এই অধিনায়ক মূলত বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে বিষয়টি নিয়ে তাড়াহুড়া না করে আরও বিবেচনা করতে হতো।
বিশ্বকাপে না খেললে বিসিবি নিষিদ্ধ হবে বা রাজস্ব হারাবে এমন আলোচনাকে ‘ভিত্তিহীন ভয়’ হিসেবে উল্লেখ করেন আসিফ আকবর।
সাবেক ক্রিকেটার তামিম ইকবালের ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার মন্তব্যের পর তাকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম সমালোচনার মুখে পড়েছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে সহজভাবে জেতা ম্যাচকে অপ্রয়োজনীয় নাটকে ঠেলে দিয়েও শেষ হাসি হাসল চট্টগ্রাম রয়্যালস। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে শেষ ওভারে দরকার ছিল ১০ রান, হাতে মাত্র দুই উইকেট। শেষ পর্যন্ত এক বল বাকি থাকতেই দুই উইকেটের রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল চট্টগ্রাম।
আগামী ১৫ জানুয়ারি থেকে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার জন্য আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মোট ১৩টি দেশের ১৭ জন আম্পায়ার ও চার জন ম্যাচ রেফারি—সব মিলিয়ে ২১ জন ম্যাচ অফিসিয়াল দায়িত্ব পালন করবেন। এই তালিকায় বাংলাদেশের রয়েছেন দুই জন।