ইনিংসের শেষ ভাগে আজমতউল্লাহ ওমরজাইয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে সম্মানজনক ও লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে সিলেট টাইটান্স। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে দলটি। শেষ ১৯ বলে ৫১ রান তুলে ম্যাচের গতি পুরোপুরি নিজেদের দিকে ঘুরিয়ে দেন ওমরজাই ও ইথান ব্রুকস।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত থাকা বিপিএলের খেলা দু’দিন পর মাঠে ফিরেছে। বদলেছে সূচি, বাতিল হয়েছে চট্টগ্রাম পর্ব, আর সিলেটের মাঠে বেড়েছে ম্যাচের সংখ্যা।
জিম্বাবুয়ের টি–টোয়েন্টি অধিনায়ক সিকান্দার রাজার ছোট ভাই মুহাম্মদ মাহদি আর নেই। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি) বুধবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে জানায়, মাহদি ২৯ ডিসেম্বর হারারেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স মাত্র ১৩ বছর। খবর জানিয়েছে জিও সুপার।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এক ফেসবুক পোস্টে তিনি এই শোক জ্ঞাপন করেন।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকার্ত ক্রীড়াঙ্গণের তারকারা। তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা দিয়েছেন শোকবার্তা। সাকিব আল হাসান শোকবার্তা প্রকাশের পাশাপাশি স্মরণ করলেন সাবেক এই প্রধানমন্ত্রীর অবদানের কথাও। মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন দেশের ক্রীড়াঙ্গন। বিসিবি ও বাফুফে থেকে শুরু করে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম; সবাই দিয়েছেন শোকবার্তা। শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।
রিপোর্টার্স ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘সোনার বাংলা পাথওয়ে’ আয়োজনের ঘোষণা দিয়েছে। বগুড়া ও রাজশাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ম্যাচ। জাতীয় নির্বাচকেরা দল গঠন করবেন এবং ক্লাব ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগের বাইরে থাকা ক্রিকেটারদের খেলার সুযোগ ও পারিশ্রমিক দেওয়া হবে।
বিপিএল-এর দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচেই রাজকীয় হুঙ্কার দিল ২০১৭ সালের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফের বিধ্বংসী বোলিং আর লিটন-মালানের ব্যাটে চড়ে চট্টগ্রাম রয়্যালসকে রীতিমতো উড়িয়ে দিয়েছে নুরুল হাসান সোহানের দল। সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার দাবিদার হিসেবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল রংপুর।
পাকিস্তান ক্রিকেট দলের অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের ব্যক্তিগত জীবন এখন আলোচনার কেন্দ্রে। স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানানোর পরই শুরু হয়েছে নানা জল্পনা। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সানিয়ার দেওয়া বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। খবর প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন।
একদিনের বিরতি শেষে আবারও মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস।
বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের অভিযান শুরু হয়েছিল জয় দিয়ে, তবে পরের ম্যাচে তারা হেরেছে। দলের সিলেট পর্বে আরও দুটি ম্যাচ বাকি আছে। এই সময়ে পাকিস্তানের হয়ে খেলার জন্য শাহিবজাদা ফারহান দেশে ফিরে যাবেন। তাই রাজশাহী দল নতুন করে একজন বিদেশি ওপেনার যুক্ত করেছে।
চট্টগ্রাম রয়্যালসের অনুশীলনের সময় সতীর্থের সঙ্গে ধাক্কা লাগায় বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম মাথার এক পাশে ব্যথা অনুভব করলে তাকে ঝুঁকি এড়াতে কনকাশন প্রটোকল অনুসরণ করে হাসপাতালে পাঠানো হয়েছে।
চলতি বিপিএল আসরে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়লেন নোয়াখালী এক্সপ্রেসের পেসার মেহেদী হাসান রানা। তবে রোমাঞ্চকর ম্যাচের শেষ বলে নোয়াখালী এক্সপ্রেস ১ উইকেটের ব্যবধানে হেরে যায় নবাগত দলটির।
আইপিএলে পরের আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগামী মার্চের শেষে শুরু হয়ে দুই মাস ধরে চলবে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতা শুরুর দুই মাস আগে বিব্রতকর কারণে শিরোনামে আইপিএল। মুস্তাফিজকে খেলালে মাঠ ভাঙচুরের হুমকি দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের শহর উজ্জয়িনীর ধর্মীয় নেতারা।