ঢাকা লিগ এবার দীর্ঘ সময় স্থগিত থাকার পর অবশেষে মাঠে গড়ানোর পথে। মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনের পর সদ্য বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সঙ্গে ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্ব এই টুর্নামেন্ট আটকে দিয়েছিল। এর ফলে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছিলেন।
হয়তোবা টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে না রশিদ খানকে। লাল বলের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন আফগানিস্তানের এই স্পিনার। বুধবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ জেতানো বোলিং করেছেন রশিদ। ম্যাচ শেষে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন। তার মতে, বেশি দিন ক্রিকেট খেলার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ফুটবলের দেশ হিসেবে ব্রাজিল বিশ্বজুড়ে পরিচিত হলেও এবার ক্রিকেট মাঠে এক অবিশ্বাস্য কীর্তি গড়লেন দেশটির এক নারী ক্রিকেটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের সব রেকর্ড ওলটপালট করে দিয়ে একাই ৯ উইকেট শিকার করেছেন ২১ বছর বয়সী পেসার লরা কারদোসো।
তামিম ইকবালকে সভাপতি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যে অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠন করেছে, তা নিয়ে সমালোচনা চলছেই। ১১ সদস্যের এই কমিটিতে আছেন তিন প্রতিমন্ত্রীর ছেলে। আছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর স্ত্রী রাশনা ইমামও।
বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তনের হাওয়া বইছে। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে দায়িত্বভার সাজানো হয়েছে। এই পরিবর্তনের অংশ হিসেবে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
সমীকরণটা ছিল হাতের নাগালে। ভিয়েতনামের বিপক্ষে অন্তত একটি ড্র করতে পারলেই কোয়ার্টার ফাইনালের স্বপ্ন টিকে থাকত বাংলাদেশের। কিন্তু থাইল্যান্ডের মাঠে সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিল না। আক্রমণভাগের ব্যর্থতা আর রক্ষণভাগের এক মুহূর্তের ভুলে ১-০ গোলের আক্ষেপের হার নিয়ে এএফ
বিসিবি নির্বাচনে অনিয়ম এবং দুর্নীতির সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির বর্তমান কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।
নির্বাচনে অনিয়মের অভিযোগে বিসিবির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী তিন মাসের মধ্যে নির্বাচন করে দায়িত্ব হস্তান্তর করবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতীয় দলে খেলা, ক্লাব ক্রিকেটের অস্থিরতা, দেশে ফেরা ও রাজনীতি নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন সাকিব আল হাসান। বিষয়টি নিয়ে দিনভর আলোচনা-সমালোচনার পর সোমবার নিজের ফেসবুক পোস্টে বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি।
বাংলাদেশে প্রথমবারের মতো আনা হলো স্পিন বোলিং মেশিন ‘মার্লিন বাইবোলা’। সোমবার (৬ এপ্রিল) মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে এই মেশিনটি প্রথমবারের মতো দেখা যায়। সাধারণত দেশে এর আগে যেসব বোলিং মেশিন ব্যবহৃত হতো, সেগুলো মূলত দ্রুতগতির বল কিংবা বাউন্সার অনুশীলনের জন্য ব্যবহার করা হতো।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান দেশ এবং ক্রিকেটে ফেরার আগ্রহ প্রকাশ করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। সোমবার (৬ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ক্রিকেট ও রাজনীতি নিয়ে সৃষ্ট আলোচনার অবসান ঘটান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটি জাতীয় ক্রীড়া পরিষদে তাদের প্রতিবেদন ও সুপারিশমালা জমা দিয়েছে। রোববার (৫ এপ্রিল) বেলা ১২টার দিকে সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি সরেজমিনে ক্রীড়া পরিষদ ভবনে গিয়ে প্রতিবেদন হস্তান্তর করে।
বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান কমিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এরই মধ্যে ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির জরুরি বৈঠক ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা ও কানাঘুষা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অস্থিরতা বাড়ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে একসঙ্গে আরও তিন পরিচালক পদত্যাগ করেছেন। ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও সিসিডিএমের ভাইস চেয়ারম্যান ফাইয়াজুর রহমান প্রথমে পদত্যাগ করেন। পরে একই কারণে ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম এবং সিকিউরিটি বিভাগের চেয়ারম্যান মেহরব আলম চৌধুরীও দায়িত্ব ছাড়েন।
দেশের ক্রিকেটের কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিককে দেওয়া হয়েছে নতুন দায়িত্ব। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পেলেন বাঁহাতি এই স্পিনার। আজ শনিবার (৪ এপ্রিল) বোর্ড সভা শেষে সিদ্ধান্তটি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।