জাতীয় দলের হয়ে ২০২২ সালে শেষবার খেলেছেন সাব্বির রহমান। ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পর থেকে তিন বছরেরও বেশি সময় ধরে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও জাতীয় দলে ফেরার আশা হারাননি। পাশাপাশি, সাব্বির সমস্ত ‘সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ’ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ও প্রকাশ করেছেন।
কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় আফগানিস্তানের ক্রিকেট তারকা আল্লাহ গজনফার আন্তর্জাতিক সম্প্রদায়কে আবেগঘন বার্তা দিয়েছেন। সোমবার হামলায় অন্তত ৪০০ সাধারণ মানুষ নিহত ও আড়াইশর মতো আহত হয়েছেন। পাকিস্তান যদিও এ হামলার অভিযোগ অস্বীকার করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে বিতর্ক ক্রমেই জোরালো হচ্ছে। বিভিন্ন পর্যায় থেকে অনিয়মের অভিযোগ ওঠার পর ক্লাব ও বিভাগীয় কাউন্সিলরদের কয়েকজন জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দেন। এর পরিপ্রেক্ষিতেই বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশের বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণ নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা রয়েছে দেশের ক্রিকেট মহলে। এটি কি সত্যিই নিরাপত্তা শঙ্কা ছিল নাকি এর পেছনে অন্য কোনো বিষয় কাজ করেছে তা নিয়েও বিতর্ক কম নয়। জাতীয় নির্বাচনের পর সরকার পরিবর্তন হলে ক্রীড়া সংশ্লিষ্ট অনেকেই বিষয়টি তদন্তের দাবি জানান। অবশেষে সেই তদন্ত কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
দেশের ক্রিকেট প্রশাসনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উদ্যোগ। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে সংস্থাটি।
নিউজিল্যান্ডের বিপক্ষে এপ্রিল মাসে ব্যস্ত থাকবে শান্ত, লিটন ও মিরাজরা। একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত থাকবে নিগার সুলতানা ও ফাহিমা খাতুনরা। সীমিত ওভারের সিরিজ খেলতে আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। আজ বিসিবি এই সফরের সূচি প্রকাশ করেছে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হারের মধ্য দিয়ে বাংলাদেশের কাছে সিরিজ খোয়াতে হয়েছে পাকিস্তানকে। রোমাঞ্চকর লড়াই শেষে স্বাগতিকদের কাছে ২–১ ব্যবধানে সিরিজ হারলেও তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। টি–টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর বেশ কয়েকজন নতুন মুখ নিয়ে বাংলাদেশ সফরে আসে পাকিস্তান দল।
চোখেমুখে তৃপ্তির হাসি—দীর্ঘ প্রতীক্ষার অবসান। বলটা সীমানার বাইরে পাঠানোর সঙ্গে সঙ্গে দুই হাত ছড়িয়ে দিলেন তানজিদ হাসান তামিম। হেলমেট খুলে রেখেছিলেন আগেই, সেঞ্চুরি পূর্ণ করার পর সেজদায় লুটিয়ে পড়েন তিনি, পরে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরেন সতীর্থ লিটন দাস।
সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ২৯১ রানের টার্গেট দেওয়ার পরই পাকিস্তানের ব্যাটিং ভেঙে দেন বাংলাদেশের পেসাররা। দলের হাল ধরেন সালমান আলি আগা, পাকিস্তানকে জয়ের কাছাকাছি নিয়ে যান তিনি। তবুও শেষ মুহূর্তের রোমাঞ্চে ২৭৯ রানে থামে পাকিস্তান, আর শেষ পর্যন্ত মাত্র ১১ রানে হারেন তারা। এতে বাংলাদেশ ২–১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে।
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আইপিএল ২০২৬-এর জন্য জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে। পাকিস্তান সুপার লিগ (PSL)-এর চুক্তি ত্যাগ করে ভারতীয় লিগ খেলতে আসায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।
বয়সভিত্তিক ক্রিকেটে আগেই নিজের প্রতিভার ছাপ রেখেছিলেন পাকিস্তানের তরুণ ওপেনার মাজ সাদাকাত। এবার সিনিয়র দলে সুযোগ পেয়েও সেই প্রতিভার ঝলক দেখালেন তিনি। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে ব্যাট ও বল—দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন এই ওপেনার। ম্যাচ শেষে তাকে ‘কোয়ালিটি প্লেয়ার’ বলে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ শুক্রবার (১৩ মার্চ) পাকিস্তানের কাছে ১২৮ রানে হেরে সিরিজে সমতা হারায়। টস হেরে আগে ব্যাটিং করা পাকিস্তান ২৭৪ রানে অলআউট হয়। জবাবে বৃষ্টির কারণে ৩২ ওভারে ২৪৩ রানের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটারদের অনিয়ন্ত্রিত খেলা ও উদ্বোধনী বিপর্যয়ের কারণে স্বাগতিকরা হারের মুখে পড়ে।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে কিছু সময়ের জন্য বন্ধ থাকার পর খেলা আবার শুরু হতে যাচ্ছে। সূচনামতে, বাংলাদেশকে জয়ী হতে হবে ২৪৩ রানের লক্ষ্য পূরণ করে। খেলা হবে ৩২ ওভারের ফরম্যাটে এবং নতুন সময়সূচি অনুযায়ী ৯:৩৫ মিনিটে পুনরায় শুরু হবে।
মাজ সাদাকাতের দুর্দান্ত সূচনা ও মধ্যভাগে মোহাম্মদ রিজওয়ান–সালমান আলি আগার জুটিতে বড় সংগ্রহের পথে এগোচ্ছিল পাকিস্তান। তবে শেষ দিকে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রত্যাশামতো রান তুলতে পারেনি সফরকারীরা।শেষ ৪৩ রানে দলটি হারিয়েছে ৭ উইকেট। সবকটি উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২৭৪ রান। ফলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ২৭৫ রান।