শিরোপা নির্ধারণী ফাইনালটি হলো অনেকটা ম্যাড়ম্যাড়ে। সবার আগে ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালসকে পাত্তাই দিলো না রাজশাহী ওয়ারিয়র্স। ৬৩ রানের বড় ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করলেন নাজমুল হোসেন শান্তরা। শুরুতে নেমে ২০ ওভারে ১৭৪ রান করে রাজশাহী। জবাবে ১১১ রানে থামে চট্টগ্রামের ইনিংস।
বিপিএলের এবারের আসরে নিয়মিত রান পেলেও প্রত্যাশিত বড় ইনিংস পাচ্ছিলেন না তানজিদ হাসান তামিম। আগের ১২ ইনিংসে ছিল মাত্র একটি ফিফটি। তবে সবচেয়ে প্রয়োজনের দিনে ঠিকই জ্বলে উঠল তার ব্যাট। ফাইনালের মঞ্চে মিরপুরে দুর্দান্ত এক ইনিংস উপহার দিলেন বাঁহাতি ওপেনার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ফাইনাল ম্যাচ চলছে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়েলস।
বিসিবির সব ধরণের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম। সম্প্রতি দেশের এক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওতে দাবি করেন, ফিক্সিংয়ের সঙ্গে জড়িত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমান শামীম। এমন খবর প্রকাশিত হওয়ার পর এবার বিসিবির সব ধরণের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে উঠতে হলে আজ বাংলাদেশ দলকে জয় ছাড়া কোনো বিকল্প নেই। হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল ইতিমধ্যে অর্ধেক কাজ সেরে ফেলেছে। নিয়ন্ত্রিত বোলিংয়ে যুক্তরাষ্ট্রের স্কোরবোর্ড ২০০ রানও ছুঁতে পারেনি।
ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবিতে অনড় থাকার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিকে নতুন করে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিঠিতে বাংলাদেশ দলের ভেন্যু পরিবর্তনের দাবিটি আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিসপিউট রেজুলেশন কমিটি- ডিআরসি) কাছে পাঠানোর অনুরোধ জানিয়েছে বিসিবি।
বিপিএলের দ্বাদশ আসরের পর্দা নামতে যাচ্ছে। শুক্রবার (২৩ জানুয়ারি) শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামছে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়্যারিয়র্স। হাইভোল্টেজ ম্যাচে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএল দ্বাদশ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে এ আসর। বলতে গেলে আর ঘন্টা খানেক বাকি বিপিএলের ফাইনাল শুরু
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ট্রফি এসেছে একদম অন্য আঙ্গিকে। দুবাইতে বিশেষভাবে ডিজাইন করা এই হীরাখচিত ট্রফির দাম ২৫ লাখ টাকা। আর তার মাঠে আগমনও অন্যরকমভাবে হয়েছেএক হেলিকপ্টার ভ্রমণের মাধ্যমে মিরপুরে নামানো হলো এই মহামূল্য ট্রফি।
ভারতের মাটিতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার স্পষ্ট ঘোষণা দিয়েছে বাংলাদেশ। আইসিসির বোর্ড সভায় ভারতের মাটিতে বাংলাদেশের খেলা এবং অন্যথায় অন্য দলকে সুযোগ দেওয়া নিয়ে ভোটাভুটি হয়। যেখানে বিসিবির বাইরে কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের পক্ষে ছিল।
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। সরকার এই সিদ্ধান্তে অনড় রয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেওয়া চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তবে টুর্নামেন্টটি শ্রীলঙ্কায় আয়োজন করা হলে বাংলাদেশ অংশ নিতে প্রস্তুত রয়েছে। বিসিবি ও জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে বৃহস্পতিবার
বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করা উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
ভারতের মাটিতে নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ যদি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়, তবে পাকিস্তানও টুর্নামেন্ট বর্জনের পথে যেতে পারে। পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) সংশ্লিষ্ট সূত্রগুলো বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জিও নিউজকে এ তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতে বুধবার (২১ জানুয়ারি) ভিডিও কনফারেন্সে ডাকা আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।