যারা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর ও স্থানীয় নির্বাচন চায়, তাদের অসৎ উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধিতা করেছে, মানুষের অনুভূতির বিরুদ্ধে গেছে, তারাই পিআর নির্বাচন চায়। তিনি হুঁশিয়ারি দেন, পিআর পদ্ধতির কথা বলে কোনো ষড়যন্ত্র বা ফ্যাসিবাদীদের পুনর্বাসন করতে দেওয়া হবে না।
তিনি বলেন, অর্ডিন্যান্সের কার্যকারিতা শুরু হওয়ার নির্দিষ্ট একটা দিন থাকে, সংবিধান কার্যকর হওয়ারও একটা নির্দিষ্ট দিন থাকে। তবে ঘোষণাপত্রের কার্যকারিতার ক্ষেত্রে দিন নির্ধারণ করা বাধ্যতামূলক নয়। তবে যেটা প্রয়োজন তা হলো- মর্যাদা এবং সাংবিধানিক স্বীকৃতি। যেন ভবিষ্যতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী কোনো মানুষকে কোনো শাসকগোষ্ঠী অবৈধ বা অসাংবিধানিক আখ্যা দিতে না পারে।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে কুশল বিনিময় করেছেন। কুশল বিনিময়ের ছবি তার নিজের ভেরিফাই ফেসবুক পেজে শেয়ার করেছেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, 'তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই। তবে তার আগমনের জন্য প্রস্তুতি দরকার। আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। তিনি খুব শিগগিরই ফিরছেন। তাকে বরণ করে নিতে আমরা শুধু দলের পক্ষ থেকেই নয়, জাতীয়ভাবে প্রস্তুতি নিচ্ছি। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।'
তিনি বলেন, ‘‘ আগামীদিনের পার্লামেন্টকে তারা(ইউরোপীয় ইউনিয়ন) সহযোগিতা করতে চাচ্ছে। তারা চায় বাংলাদেশের পার্লামেন্ট স্ট্রং…ক্যাপাসিটি বিল্ডিং একটা সচিবালয় থাকবে যাতে পার্লামেন্টে পারফরমেন্সটা ভালো হয়।”
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপে সব রাজনৈতিক দল উপস্থিত থাকলেও আলোচনায় অংশ নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংলাপের বিরতিতে এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ বিষয়ে ঐকমত্য কমিশন মন্তব্য করবে, আমরা না।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে হতে যাওয়া বৈঠক বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১২ জুন) এক ভিডিও বার্তায় বৈঠকের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি এই অভিমত প্রকাশ করেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে প্রত্যাশিত বৈঠকে অংশ নিতে যুক্তরাজ্যে গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৩ জুন) সকালে তাদের সাক্ষাৎ হচ্ছে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।