| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ট্যাগ: এনসিপি

বেসরকারিভাবে হাসনাত আব্দুল্লাহকে বিজয়ী ঘোষণা

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদীয় নির্বাচনের ভোটগণনা চলছে। ইতোমধ্যে এ আসনের ১১৬টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। এর মধ্যে এক লাখ ৭২ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাপলা কলির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এ ছাড়া ট্রাক প্রতীকের জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার।

বিস্তারিত...

পাটওয়ারীকে ডিম নিক্ষেপে নজর দিলো ইসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা-৮ আসনের প্রার্থী নাসিরুদ্দীন পাটোওয়ারী ওপর ডিম নিক্ষেপের ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচনি তদন্ত ও বিচারিক কমিটিকে ব্যবস্থা নিতে বলেছেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩১ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী নির্বাচনি তদন্ত কমিটিকে এমন নির্দেশনা দেন। এ নির্দেশনায় রমনা থানার ওসি ও কলেজ অধ্যক্ষের লিখিত বক্তব্য যুক্ত করে দিয়েছেন তিনি।

বিস্তারিত...

জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপির অভিযোগের পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারকাজ না করতে এই দলগুলোকে নির্দেশনা দিয়েছে ইসি। ইতোমধ্যে এসব দলের প্রধানদের কাছে চিঠি দিয়েছে সংস্থাটি।

বিস্তারিত...

এনসিপি নির্বাচনে যাবে কিনা চিন্তাভাবনা করছে: আসিফ

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই নির্বাচনে আমরা অংশ নেব কিনা, এখন সেটি বিবেচনা করার সময় এসেছে। রোববার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

নাহিদ ও পাটওয়ারীকে ইসির শোকজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই অভিযোগে ঢাকা–৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকেও শোকজ করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর স্বাক্ষরিত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

বিস্তারিত...

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়কসহ ১২ নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক শেখ আলী হুসাইনসহ ১২ জন নেতা-কর্মী পদত্যাগ করেছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

বিস্তারিত...

সারজিস আলমের হলফনামায় আছে ৯ লাখ, রিটার্নে ২৮ লাখ টাকা আয়

নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল পাওয়া গেছে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী সারজিস আলমের। পঞ্চগড়-১ আসনের এই প্রার্থীর হলফনামায় প্রদর্শিত আয়ের সঙ্গে আয়কর রিটার্নের তথ্যে অসামঞ্জস্য রয়েছে।

বিস্তারিত...

ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু করলাম : নাসীরুদ্দীন

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘গোলামীর রাজনীতি নয়, এগারো দলীয় জোট আজাদির হয়ে কাজ করবে। আজও ওসমান হাদির খুনিদের ট্রেস করতে পারেনি সরকার। ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে আমরা শুরু করলাম। এগারো দলীয় জোট আজাদির জোট হয়ে কাজ করবে, আমরা গোলামীর রাজনীতি করব না।

বিস্তারিত...

এনসিপি থেকে পদত্যাগ, স্বতন্ত্র নির্বাচন করবেন তাসনিম জারা

এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের কথা জানান। তবে তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে জানিয়েছেন। তানসিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ এনসিপির যুগ্ম আ

বিস্তারিত...

হাদির কবরে মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে

বিস্তারিত...

বিএনপি-জামায়াতও আমার ঢাল হয়ে দাঁড়াবে : হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনের দলীয় প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদেরকে অনেকে হুমকি-ধমকি দিচ্ছে। আমাদেরকে মেরে ফেলবে বলে ভয় দেখাচ্ছে। কিন্তু আমাকে বাঁচানোর জন্য দেবিদ্বারের মা-বোনেরাই যথেষ্ট। দেবিদ্বারের নারীরাই আমাকে প্রথমে সেফ করবে, এরপর আমার আশপাশের মানুষজন। এমনকি বিএনপি ও জামা

বিস্তারিত...

রুমীর মরদেহ আমাদের হতাশ করেনি: সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমীর আত্মহত্যার ঘটনায় দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, রুমীর মরদেহ আমাদেরকে হতাশ করেনি। বরঞ্চ নিজেদের শক্তিতে আমরা আরো বলিয়ান হয়ে উঠছি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

দুই স্বামী ও দুই সন্তান রয়েছে এনসিপি নেত্রী রুমীর!

রাজধানীর জিগাতলায় একটি মেস থেকে উদ্ধার হয় এনসিপির ধানমন্ডি থানা শাখার যুগ্ম সমন্বয়কারী জান্নাতারা রুমীর (৩০) ঝুলন্ত মরদেহ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবারই (১৮ডিসেম্বর) সকালে এনসিপি নেত্রীর উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিস্তারিত...

হতাশা থেকেই আত্মহত্যা এনসিপি নেত্রী রুমীর!

রাজধানীর জিগাতলায় মেস থেকে উদ্ধার হওয়া এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর (৩০) মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবারই (১৮ডিসেম্বর) তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমা বেগম।

বিস্তারিত...

বাংলাদেশের বিজয়কে বিকৃত করেছেন নরেন্দ্র মোদি: আখতার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মহান বিজয়কে নিজেদের ‘বিজয়’ হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতি করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪