| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেসরকারিভাবে হাসনাত আব্দুল্লাহকে বিজয়ী ঘোষণা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ২০:৪৪:৪৩:অপরাহ্ন  |  ৫০৪৪৩৬ বার পঠিত
বেসরকারিভাবে হাসনাত আব্দুল্লাহকে বিজয়ী ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদীয় নির্বাচনের ভোটগণনা চলছে। ইতোমধ্যে এ আসনের ১১৬টি কেন্দ্রের ফলাফল জানা গেছে।

এর মধ্যে এক লাখ ৭২ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাপলা কলির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এ ছাড়া ট্রাক প্রতীকের জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল পাওয়া যায়।

এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪