নির্বাচন কমিশনের (ইসি) সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক। নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে এ প্রতীক যুক্ত করা হয়। ইসির ১০২ নম্বর প্রতীক হিসেবে শাপলা কলি যুক্ত করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি যেভাবে জন্ম নিয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে, তেমনই যদি দলটি অনড় থেকে ‘না’ ভোটকে বেছে নেয় তাহলে তার মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে। তিনি এ মন্তব্য করেছেন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ, তে নাগরিক ঐক্যের আয়োজিত এক আলোচনা সভায়।
শাপলা প্রতীক নিয়ে দু-পক্ষই, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও নির্বাচন কমিশন (ইসি) অনড় অবস্থানে রয়েছে। দলীয় নিবন্ধন চাওয়ার শুরু থেকেই শাপলাকে নিজেদের দলীয় প্রতীক হিসেবে চাইছে এনসিপি। অপরদিকে ইসি বলছে, আইনগতভাবে তফসিলে না থাকার কারণে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই। শাপলার বদলে গেজেট ৫০টি প্রতীকের থেকে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চাওয়া পাওয়া শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক হতে পারে না। আমরাও চাই
সচিবালয়ে ‘গুন্ডামি, লালফিতা ও লেজুড়বৃত্তি’ চলছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে যে বিমান বিধ্বস্ত হয়েছে সেটি সচিবালয়ে পড়া উচিত ছিল।
বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে কটাক্ষ করে ‘স্টুপিড’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আল মাশনুন।
সোমবার (১১ আগস্ট) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত গুলশান-২ এ অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের নিজ বাসভবনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ট্রেসি অ্যান জ্যাকবসন এবং দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান উপস্থিত ছিলেন। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম সদস্যসচিব ও কূটনৈতিক প্রতিনিধি আলাউদ্দীন মোহাম্মদ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় শোক পালন শেষে বুধবার (২৩ জুলাই) আবারো চাঁদপুর থেকে মাসব্যাপী পদযাত্রা শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারই ধারাবাহিকতায় এইদিন বেলা ১১ টায় চাঁদপুর বাসস্ট্যান্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই রাষ্ট্রব্যবস্থার সবচেয়ে নির্মম চিত্র নারায়ণগঞ্জ শহর, যেখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ও গডফাদারতন্ত্র মিলেমিশে একাকার। একাধিক পরিবার বছরের পর বছর ধরে এই শহরের রাজনীতি, অর্থনীতি ও ব্যবসা কুক্ষিগত করে রেখেছে। এই ব্যবস্থা ভেঙে ফেলতেই আমাদের আন্দোলন।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮) ও টুঙ্গীপাড়ার সোহেল মোল্লা (৪১)। আজ বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালেতিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁরা গুলিবিদ্ধ ছিলেন। হাসপাতালের কর্মকর্তা জীবিতেষ বিশ্বাস বলেন, আরও ৯ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের অস্ত্রোপচার চলছে।