রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পাশাপাশি হল সংসদ নির্বাচনেও নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল। প্রতিটি হল সংসদের ভিপি, জিএস, এজিএস পদে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ। এটি হবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ৭২ বছরে রাকসুর ১৭তম নির্বাচন।
দুর্গোৎসবের ছুটি শেষে আবারও শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। রোববার (৫ অক্টোবর) সকাল থেকে প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা শুরু করেন।
দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যমকে গুরুত্ব দিচ্ছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ছাত্রদল নেতা বুলবুল রহমানের প্রশংসাপত্র, চারিত্রিক সনদ ও সব ধরনের প্রত্যয়নপত্র বাতিল করেছে বিভাগীয় একাডেমিক কমিটি।
পূজার পর ১৬ অক্টোবর রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর থেকেই এক এক করে ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা। এছাড়াও নির্বাচন ২০ দিন পেছানোয় চলে যাচ্ছেন রাকসুর প্রার্থীরাও। ফলে শিক্ষার্থী শূন্য হচ্ছে ক্যাম্পাস।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় চলছে কমপ্লিট শাটডাউন। এমন পরিস্থিতিতে আসন্ন রাকসু নির্বাচন পেছানোর দাবি জানিয়েছেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর
রাত্রিকালীন কার্যক্রম, রাকসু নির্বাচন কার্যক্রম, পরিবহন ও পানি-বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে।
পোষ্য কোটা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৫৯টি বিভাগ থেকে বিভিন্ন পদে লড়ছেন শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৮ জন প্রার্থী। এর মধ্যে ১০ জন বিভিন্ন ছাত্রসংগঠন, সাবেক সমন্বয়ক ও স্বতন্ত্র প্রার্থীদের ঘোষিত প্যানেলভুক্ত এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থী। মনোনয়নপত্র যাচাইবাছাই ও প্রত্যাহারের সময় শেষ হওয়ায় এরই মধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে এবং প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বাম সংগঠনগুলোর একটা বড় অংশ এক ছাতার নিচে এসেছে