| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছুটি শেষে আবারও ভোটারদের কাছে ছুটছেন রাকসু নির্বাচনের প্রার্থীরা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ১৭:২৩:০৬:অপরাহ্ন  |  ১২৩০২৭৬ বার পঠিত
ছুটি শেষে আবারও ভোটারদের কাছে ছুটছেন রাকসু নির্বাচনের প্রার্থীরা
ছবির ক্যাপশন: ছুটি শেষে আবার প্রচার-প্রচারণা শুরু করেছেন রাকসু নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা। ছবি: রিপোর্টার্স ২৪

রাবি রিপোর্টার : দুর্গোৎসবের ছুটি শেষে আবারও শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। রোববার (৫ অক্টোবর) সকাল থেকে প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা শুরু করেন। প্রার্থীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা চালু হলেও বেশিরভাগ শিক্ষার্থী এখনো ক্যাম্পাসে আসেনি। তাই প্রচারণা কার্যক্রম কিছুটা ধীর গতিতে চলছে। আগামী দুদিনে জমজমাট প্রচারণা শুরু হবে বলে জানান তারা।

এদিকে গেল শনিবার রাতে প্রার্থীদের প্রচারণার নতুন সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ রোববার থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।  আগে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নিয়ম থাকলেও এখন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চলবে। আগের মতোই আচরণবিধি মেনে চলার  আহ্বান জানিয়েছে কমিশন।

রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান বলেন, আগের সিদ্ধান্ত অনুসারে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালাতে পারতো প্রার্থীরা। নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবে । শুধু শেষ দিন, অর্থাৎ ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

এর আগে রাকসু নির্বাচন হওয়ার কথা ছিল গত ২৫ সেপ্টেম্বর। কিন্তু ১৮ সেপ্টেম্বর প্রশাসন ১০টি শর্তে পোষ্য কোটা ফিরিয়ে আনলে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। ২০ সেপ্টেম্বর শিক্ষার্থীদের সাথে শিক্ষক-কর্মকর্তাদের হাতাহাতির ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও কর্মকর্তা–কর্মচারীরা কর্মবিরতিতে যান। ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় ২২ সেপ্টেম্বর জরুরি সভা করে কমিশন নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর করার সিদ্ধান্ত নেয়। ২৪ সেপ্টেম্বর কর্মকর্তা–কর্মচারীরা সাত দিনের সময়সীমা দিয়ে কর্মবিরতি প্রত্যাহার করেন।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪