| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মা মিথিলার পর এবার বাবা তাহসানের সঙ্গে অভিনয়ে আইরা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৫ ইং | ০৬:১২:৫৭:পূর্বাহ্ন  |  ১৫৯৫৯৯৫ বার পঠিত
মা মিথিলার পর এবার বাবা তাহসানের সঙ্গে অভিনয়ে আইরা
ছবির ক্যাপশন: মা মিথিলার পর এবার বাবা তাহসানের সঙ্গে অভিনয়ে আইরা

রিপোর্টার্স২৪ ডেস্ক : শোবিজ অঙ্গনে নিয়মিত হতে চলেছে এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। ইতোমধ্যেই মা মিথিলার সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছে সে। তবে শুধু মায়ের সঙ্গেই নয়, এবার বাবার সঙ্গেও বিজ্ঞাপনে অভিনয় করল আইরা। ইতোমধ্যেই শোবিজে পা রেখেছেন এই স্টারকিড।

মা মিথিলার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন একটি বিজ্ঞাপনচিত্রে। পর্দায় আইরার কনফিডেন্স, এক্সপ্রেশন দারুণভাবে ফুটে উঠেছে। এবার একমাত্র কন্যাকে নিয়ে তাহসানও হাজির পর্দায়।

একটি টুথপেস্টের বিজ্ঞাপনে কাজ করেছেন তাহসান ও তার মেয়ে। মিথিলার মতো তাহসানের সঙ্গেও দারুণ সাবলীলভাবে পর্দায় নিজেকে উপস্থাপন করেছেন আইরা। তা দেখে নেটিজেনরা বলছে, এই মেয়ে চর্চা চালিয়ে গেলে শোবিজে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে পারবেন।

শুধু সাধারণ দর্শকই নয়, কলকাতার বিখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জি পর্যন্ত আইরার পর্দায় উপস্থিতির প্রশংসা করেছেন। তিনি সেখানকার একটি গণমাধ্যমকে বলেন, তার কোন সিনেমার গল্পে উপযুক্ত কোন চরিত্র থাকলে আইরাকেই কাস্ট করবেন!

আইরা ছোটবেলা থেকেই বাবা তাহসানের সঙ্গে গান করেন। বাদ্যযন্ত্রও বাজাতে জানেন। সেই মুহূর্তগুলো তাহসান দু-একবার সামাজিকমাধ্যমেও শেয়ারও করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪