| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিথিলা এখন ‘ডক্টর মিথিলা’

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৫ ইং | ১০:২৫:২৭:পূর্বাহ্ন  |  ১৫৯১৫৪৪ বার পঠিত
মিথিলা এখন ‘ডক্টর মিথিলা’
ছবির ক্যাপশন: অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা

স্টাফ রিপোর্টার: অভিনেত্রী, গায়ক, মডেল, শিক্ষক, উন্নয়নকর্মী এবং একজন মা রাফিয়াত রশীদ মিথিলা। তার পরিচয় শুধু শোবিজ তারকা নন বরং নারীর প্রেরণার প্রতীকও। তিনি জানেন কীভাবে ব্যক্তিগত ঝড়ের মুখে দাঁড়িয়েও নিজের স্বপ্নগুলো আঁকড়ে ধরে এগিয়ে যেতে হয়।

এবার শোবিজ ক্যারিয়ারের বাইরে মিথিলা জানালেন তার নতুন অর্জনের কথা। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন তিনি। মঙ্গলবার (২৬ আগস্ট) মধ্যরাতে সামাজিকমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ তথ্য।

মিথিলা লেখেন, অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি! এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি, যা ছিল আনন্দ-দুঃখ মিশ্রিত অভিজ্ঞতায় ভরপুর।

অভিনেত্রী আরও জানান, তার জন্য ‘কম ভ্রমণ করা পথ’ বেছে নেওয়ার অর্থ ছিল একইসঙ্গে পূর্ণকালীন পেশাগত জীবন, অভিনয়ের কাজ এবং পারিবারিক দায়িত্ব সামলে এই ডিগ্রির পথচলা অব্যাহত রাখা। এই অভিজ্ঞতা তাকে দৃঢ়তার শ্রেষ্ঠ পাঠ দিয়েছে।

পরিবার ও কাছের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিথিলা। তার কথায়, আমি আমার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞ, যাদের অকুণ্ঠ সমর্থন আমাকে এই যাত্রায় টিকিয়ে রেখেছে। আজ থেকে আমি গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ অর্থাৎ ডক্টর উপাধি যোগ করতে পারব। একটি উপাধি, যা আমি নিরলস পরিশ্রম করে অর্জন করেছি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪