| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজয়ী হলে কালচারাল ফ্যাসিবাদের কবর রচনা করবো: সাদিক কায়েম

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৫ ইং | ১৫:২৩:৩৮:অপরাহ্ন  |  ১৩৬৭২২৮ বার পঠিত
বিজয়ী হলে কালচারাল ফ্যাসিবাদের কবর রচনা করবো: সাদিক কায়েম
ছবির ক্যাপশন: ঢাবি বটতলায় ডাকসুর সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলছেন সাদিক কায়েম। ছবি : আবু সুফিয়ান রতন।

ঢাবি প্রতিনিধি : আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হতে পারলে কালচারাল ফ্যাসিবাদের কবর রচনার ঘোষণা দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় ডাকসুর সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এ সময় প্যানেলের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ, এজিএস পদপ্রার্থী মহিউদ্দিন খানসহ অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের পরে আমরা রাজনৈতিক আজাদি পেলেও সাংস্কৃতিক আজাদি পাইনি। পতিত স্বৈরাচারের দোসররা এখনো নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা ইসলামিক সিম্বলগুলো এখনো হিউমিলিয়েট করছে। আমরা বিজয়ী হলে ইসলামিক সিম্বলগুলো সমাজে স্বাভাবিক রূপদান করবো।

তিনি বলেন, আমরা বিজয়ী হলে কালচারাল ফ্যাসিবাদের কবর রচনা করবো। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সেন্টারের হাব হয়ে উঠবে। এটি হবে একটি মাল্টিকালচারাল ইনস্টিটিউশন। এখানে হিন্দু-বৌদ্ধ, চাকমা-মারমাসহ সবাই মুক্তভাবে তাদের ধর্মচর্চা করতে পারবে।

তিনি আরও বলেন, আজ আমরা কলাভবনের শিক্ষার্থীদের সঙ্গে তাদের যাবতীয় সমস্যা নিয়ে কথা বলেছি। এখানে ক্লাসরুম সংকট, পুরোনো লিফটসহ বেশ কিছু সমস্যা চিহ্নিত করেছি। এছাড়া কমনরুমে নারী স্টাফ না থাকা একটি বড় সমস্যা। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে আমরা সর্বাত্মক কাজ করবো।

তিনি অভিযোগ করে বলেন, আমরা প্রশাসনের পক্ষপাতিত্বমূলক আচরণ দেখে আশঙ্কা প্রকাশ করছি। তারা বারবার আমাদের হতাশ করছেন। আমরা তাদের কাছ থেকে স্বচ্ছতা আশা করি।

এ সময় জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ বলেন, আমরা যেসব পোস্টার লাগিয়েছি সেগুলো নিয়ম মেনেই লাগিয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে নিয়ম বদলানোয় ঝামেলা বেধেছে।

নির্বাচনে সেনাবাহিনীর অন্তর্ভুক্তি নিয়ে তিনি বলেন, অনেক ছাত্র সংগঠনই এ নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করে। সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সব স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করা দরকার ছিল।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪