| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মৎস্য ভবন মোড়ে ডিসি মাসুদের কুশপুত্তলিকা দাহ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৫ ইং | ১৬:০৮:৩৯:অপরাহ্ন  |  ১৬০৫২৭১ বার পঠিত
মৎস্য ভবন মোড়ে ডিসি মাসুদের কুশপুত্তলিকা দাহ
ছবির ক্যাপশন: ডিসি মাসুদের কুশপুত্তলিকা দাহ

সিনিয়র রিপোর্টার : রাজধানীর মৎস্য ভবন মোড়ে সড়ক অবরোধ করে এক ঘণ্টা বিক্ষোভ করে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা। এ সময় তারা রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমের কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে বুয়েট ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শহীদ মিনার, টিএসসি, দোয়েল চত্বর, শিক্ষা ভবন, প্রেসক্লাব ও হাইকোর্ট হয়ে মৎস্য ভবনের সামনে পৌঁছান। তারা ডিএমপি সদর দপ্তরের দিকে যাচ্ছিলেন, তবে মৎস্য ভবন মোড়ে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সড়কে বসে পড়েন শিক্ষার্থীরা, ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে কদম ফোয়ারা থেকে শাহবাগগামী আংশিক সড়ক দিয়ে ধীরগতিতে যান চলতে দেখা যায়।

তবে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স চলাচলে অনুমতি দিচ্ছিলেন। প্রায় এক ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা মৎস্য ভবন মোড় ছেড়ে যান। পরে শিক্ষার্থীরা রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর সামনে গিয়ে অবস্থান নেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪