| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাবার অনিচ্ছা থাকলেও মা সহযোগিতা করেছেন: ঋতুপর্ণা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৫ ইং | ০৫:১২:৪১:পূর্বাহ্ন  |  ১৫৭৫৪৪৩ বার পঠিত
বাবার অনিচ্ছা থাকলেও মা সহযোগিতা করেছেন: ঋতুপর্ণা
ছবির ক্যাপশন: ঋতুপর্ণা

রিপোর্টার্স২৪ ডেস্ক : টালিউড সিনেমার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয়ের শুরুতে তাকে অনেক বাধার মুখে পড়তে হয়েছিল। বিশেষ করে তার বাবা কখনোই চাননি মেয়ে অভিনেত্রী হোক। এমনকি প্রযোজকেরা কাজের প্রস্তাব নিয়ে ফোন করলে তিনিই সেগুলো না করে দিতেন।

মুক্তির অপেক্ষায় ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত সিনেমা বেলা। অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালক এ সিনেমায় উঠে এসেছে সেই সময়ের বেলা দের গল্প, যিনি পরিবারের গোঁড়ামি ও সামাজিক বাঁধা পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এই সিনেমাকে ঘিরে নিজের জীবনের অভিজ্ঞতাও শেয়ার করেছেন নায়িকা।

ঋতুপর্ণার পরিবারের প্রায় সবাই সরকারি উচ্চপদস্থ কর্মকতা। সেখানে পরিবারের মেয়ে অভিনেত্রী হবে, কোনও ভাবেই চাননি তার বাবা।

ঋতুপর্ণা বলেন, আমার পরিবারে প্রায় সবাই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। বাবা চাইতেন আমিও সরকারি কোনো অফিসার হই। তাই যখন প্রযোজকেরা ফোন করতেন, বাবা সরাসরি বলে দিতেন- আমার মেয়ের সিনেমায় আগ্রহ নেই, আবার ফোন করবেন না। বিষয়টি নিয়ে আমাকে অনেক লড়াই করতে হয়েছে।বাবার অনিচ্ছা থাকলেও মায়ের সহযোগিতা তার পাশে ছিল বলেও উল্লেখ করেন তিনি।

২৯ আগস্ট বেলা ছবিটি মুক্তি পাচ্ছে। এই সিনেমার শুটিংয়ের সময় তার মা অসুস্থ হয়ে পড়েন। শুটিংয়ের ফাঁকেই বারবার হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়েছে তাকে। তাই এই সিনেমাটি অভিনেত্রীর জীবনে ভিন্ন গুরুত্ব বহন করছে।

ঋতুপর্ণার কথায়, এই সিনেমার শুটিংয়ের সময় মা অসুস্থ ছিলেন। তারপর আমি থেকে থাকিনি। কারণ, আমি সব সময় এমন কিছু ছবিতে কাজ করতে চাই, যেখানে ইতিহাসকে তুলে ধরা যায়। এই ছবির একটি দৃশ্য শুট হয়েছিল হিন্দুস্তান রেকর্ডস-এর স্টুডিওতে, যা এশিয়ার প্রাচীনতম অডিও রেকর্ড স্টুডিও হিসেবে পরিচিত। অসংখ্য গুণী শিল্পী সেখানে রেকর্ড করেছেন। আমার কাছে এই ছবির শুটিং তাই জীবনের সেরা স্মৃতিগুলোর একটি হয়ে থাকবে। সূত্র: আনন্দবাজার


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪