| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরীমনির স্ট্যাটাস নিয়ে নেটিজেনদের রসিকতা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৫ ইং | ০৯:২৩:৩৪:পূর্বাহ্ন  |  ১৫৮০১৫১ বার পঠিত
পরীমনির স্ট্যাটাস নিয়ে নেটিজেনদের রসিকতা
ছবির ক্যাপশন: পরীমনি

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢালিউড অভিনেত্রী পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকেন। সম্প্রতি ছেলের জন্মদিনে অভিনেত্রী জমকালো আয়োজন করেন। সেখানে সবাইকে চমক দেন তিনি। 

এবার জল্পনা উসকে দিলেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন তার জীবনের বিশেষ এক মানুষের।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজের একটি ছবি আপলোড করেন পরী। সেখানে দেখা যাচ্ছে, খোলা এলোমেলো চুলে স্নিগ্ধ রূপে পরী। রোদ থেকে বাঁচতে চোখে পড়েছেন কালো সানগ্লাস।

 ক্যাপশনে পরী লেখেন,

এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। হ্যাঁ, সবাইকে শুভ শুক্রবার। পরীর এমন রহস্যময় পোস্টের পরপরই মন্তব্যের ঘরে নিজেদের মতামত জানাতে শুরু করেন নেটিজেনরা। পরীর প্রিয় মানুষটিকে জানতে ভক্তদের বেশিরভাগই লেখেন, কে সে?

অনেকে আবার পরীর রূপের প্রশংসা করে লিখেছেন, অসাধারণ লাগছে। ভক্তদের মন্তব্যের অবশ্য কোনো জবাব দেননি পরী। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন পরী ও তার দুই সন্তান। সে অসুস্থতা কাটিয়ে সুস্থ হওয়ার পর পরিবার নিয়ে সুখময় মুহূর্ত কাটাতে বিদেশে পাড়ি দেন ঢালিউড এ চিত্রনায়িকা। এর কিছুদিন পরই এমন রহস্যময় পোস্ট অভিনেত্রীর।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪