| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংগীতের ২৫ বছর, অস্ট্রেলিয়া মাতাবেন তাহসান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৫ ইং | ০৯:৪০:০৫:পূর্বাহ্ন  |  ১৫৭৫৭১০ বার পঠিত
সংগীতের ২৫ বছর, অস্ট্রেলিয়া মাতাবেন তাহসান
ছবির ক্যাপশন: সংগীতের ২৫ বছর, অস্ট্রেলিয়া মাতাবেন তাহসান

রিপোর্টার্স২৪ ডেস্ক : ২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। আগামী সেপ্টেম্বরে দেশটির পাঁচটি শহরে কনসার্ট করবে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমনটা জানান তাহসান। সেখানে একটি ফটোকার্ড শেয়ার করেন যেখানে তাদের অস্ট্রেলিয়া সফরের বিস্তারিত শিডিউল ও উল্লেখ করা হয়। 

কনসার্টের সময়সূচিতে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ৬ সেপ্টেম্বর থাকছে শো। এছাড়াও ৭ সেপ্টেম্বর ব্রিসবেনে, ১৩ সেপ্টেম্বর সিডনিতে, ২০ সেপ্টেম্বর মেলবোর্নে এবং ২৭ সেপ্টেম্বর পার্থ-এ। বলা বাহুল্য, পুরো মাসজুড়েই অস্ট্রেলিয়া মাতিয়ে রাখবেন গায়ক। 

সামাজিক মাধ্যমে এই খবরটি প্রকাশের পর থেকেই তাহসানের শ্রোতারা অধীর আগ্রহে আছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বিশেষ করে অস্ট্রেলিয়ায় থাকা ভক্তরা, যারা দীর্ঘদিন ধরে তার কনসার্টের অপেক্ষায় ছিলেন। 

উল্লেখ্য, ১৯৯৮ সালে ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে তাহসানের সংগীত জগতে পথচলা শুরু হয়েছিল। এরপর তিনি একক শিল্পী হিসেবে এবং পরবর্তীতে ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড-এর সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন কনসার্টে নিয়মিত পারফর্ম করছেন।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪