| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কঠিন অর্থকষ্টে ভুগেছেন অপু বিশ্বাস

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৫ ইং | ০৬:১৩:৪১:পূর্বাহ্ন  |  ১৫৭০৬৪২ বার পঠিত
কঠিন  অর্থকষ্টে ভুগেছেন অপু বিশ্বাস
ছবির ক্যাপশন: অপু বিশ্বাস

রিপোর্টার্স২৪ ডেস্ক : অনেক দিন ধরে নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবরে নেই চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন এ অভিনেত্রী। পাশাপাশি নিজের পারিবারিক ব্যবসায়ও সময় দিচ্ছেন তিনি। তবে এর মধ্যে বিভিন্ন সময়ে ব্যক্তিগত জীবনের বিভিন্ন ইস্যু ঘিরে তাকে নিয়ে চলে আলোচনা-সমালোচনা।

সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, তিনি এখন আর্থিকভাবে সফল একজন নারী। এতে তিনি আরও জানিয়েছেন, এতো এতো সুপারহিট সিনেমা উপহার দেওয়ার পরও একটা সময় নিদারুণ অর্থকষ্টে ভুগেছেন।

তিনি বলেন, এই ঘটনাটি ঘটেছিল যখন জয় জন্মানোর পর তাকে নিয়ে ভারত থেকে দেশে ফিরি। হাতে একেবারেই কোনো টাকা পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি, যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিটি দিন কিভাবে হিসেব করে চলতে হয়। আমিও সেই থেকে মিতব্যয়ী হয়েছি অনেকটা।

কিভাবে সেই সমস্যা থেকে উত্তরণ হয়েছিল তাও জানালেন নায়িকা, আপনারা দেখবেন আমি অনেক বেশি সোনার গয়না পরি। সোনার গয়না আমার খুব ভালো লাগে। তাই যখন নিয়মিত সিনেমা করতাম তখন দেশে কিংবা দেশের বাইরে যেখানেই কোন সোনার গয়না পছন্দ হয়ে যেত কিনে ফেলতাম। তখন তো কিনতাম শখ পূরণের জন্য। কিন্তু সেই গয়নাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে কখনো কল্পনাও করিনি। ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অংকের টাকা পাই। যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেবার চেষ্টা করছি।

দুই দশকের অভিনয়জীবন চিত্রনায়িকা অপু বিশ্বাসের। আমজাদ হোসেনের কাল সকালে সিনেমাটি দিয়ে বড়পর্দায় তার যাত্রা শুরু হয়। ২০০৫ সালে এ সিনেমা মুক্তি পায়। পরের বছরে তিনি অভিনয় করেন কোটি টাকার কাবিন সিনেমায়। এতে তিনি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। কোটি টাকার কাবিন দিয়ে শাকিব খানের সঙ্গে পর্দাযাত্রা শুরু হয়ে তা চলে দীর্ঘ এক যুগের মতো। এই সময়ে শাকিব-অপু জুটি ৮০টি চলচ্চিত্রে অভিনয় করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪