| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পল্টনের রাস্তা বন্ধ করে গণ গণঅধিকার পরিষদের বিক্ষোভ, তীব্র যানজট

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৫ ইং | ১২:২৭:১১:অপরাহ্ন  |  ১৭৭০৪৩৩ বার পঠিত
পল্টনের রাস্তা বন্ধ করে গণ গণঅধিকার পরিষদের বিক্ষোভ, তীব্র যানজট

রিপোর্টার্স২৪ ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে ওই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের কারণে সৃষ্ট যানজটের পরিধি পূর্বে মতিঝিল, দক্ষিণে জিরো পয়েন্ট, উত্তরে কাকরাইল এবং পশ্চিমে কদম ফোয়ারা পর্যন্ত ঠেকেছে। সমাবেশস্থলের আশপাশে পুলিশ থাকলেও নীরব রয়েছে।


রিপোর্টার্স ২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪