| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাদ থেকে পড়ে চলচ্চিত্র পরিচালকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৬ ইং | ১২:২০:৩৭:অপরাহ্ন  |  ৮৯৭৯৭৯ বার পঠিত
ছাদ থেকে পড়ে চলচ্চিত্র পরিচালকের মৃত্যু

এন্টারটেইনমেন্ট ডেস্ক: হঠাৎ টলিউডের আকাশে শোকের মেঘ। আজ বুধবার (২৭ মে) দুপুরে বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছেন পরিচালক অনীক দত্ত। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, গড়িয়াহাটে নিজের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন অনীক। সঙ্কটজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু চিকিৎসকদের কোনো চেষ্টাই ফেরাতে পারেনি অনীককে। 

কিছুদিন আগে শারীরিকভাবে অসুস্থ ছিলেন ‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালক অনীক দত্ত। নিজ ফ্ল্যাটে একাই থাকতেন। 

টলিউডকে মূল্যবান সব সিনেমা উপহার দিয়েছেন অনীক দত্ত। যেগুলো নাড়া দিয়েছে দর্শকদের মনেও। তার নির্মিত ছবিগুলোর মধ্যে ‘বরুণবাবুর বন্ধু’, ‘মেঘনাদবধ রহস্য’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘ভবিষ্যতের ভূত’, ‘অপরাজিত’ উল্লেখযোগ্য। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪