| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিবৃতি চাই না, মব সামলা, নুরাল পাগলা ইস্যুতে নিপুনের পোস্ট

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৫ ইং | ০২:১৬:৫৪:পূর্বাহ্ন  |  ২২১৩৫১৯ বার পঠিত
বিবৃতি চাই না, মব সামলা, নুরাল পাগলা ইস্যুতে নিপুনের পোস্ট
ছবির ক্যাপশন: বিবৃতি চাই না, মব সামলা, নুরাল পাগলা ইস্যুতে নিপুনের পোস্ট

রিপোর্টার্স২৪ ডেস্ক : নির্মাতা আশফাক নিপুন। বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব তিনি। গত বছর সরকারবিরোধী আন্দোলনেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন তিনি। সমাজের নানা ধরনের সমস্যা নিয়ে কথা বলেন তিনি। এবার নুরাল পাগলার লাশ পুড়িয়ে দেওয়ার বিষয়ে ক্ষোভ জানিয়েছেন এ নির্মাতা।

আশফাক নিপুন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন কবর থেকে উল্লাস করে মৃতদেহ তুলে পুড়িয়ে দেয়া বর্বরতার চূড়ান্ত। হে সরকার, ভিক্ষা চাই না, কুত্তা সামলার মত বলতেছি বিবৃতি চাই না, মব সামলা! আশফাক নিপুনের পোস্টে মন্তব্য করেছেন অনেক অনুরাগী। তারাও বিষয়টি নিয়ে একমত প্রকাশ করেছেন।

কেউ কেউ আবার নিপুনকে খোঁচাও দিয়েছেন। সংগীতশিল্পী ও উপস্থাপিকা দিনাত জাহান মুন্নী আশফাক নিপুনের ওই পোস্টের কমেন্টে লিখেছেন, ‘স্যরি আশফাক - তোমাদের কথা এখন কৌতুকের মতো শোনায়। জানি এই কমেন্টের নিচে এখন শেখ হাসিনা-ফ‍্যাসিবাদ নানা কথা টেনে এসব ঘটনাকে বৈধতার চেষ্টা চলবে - চলবে ব্যক্তি আক্রমণ । তবে দিনশেষে তোমাদের এসব পোস্ট কিন্তু আমরা আগে দেখিনি ।

অতএব নিজের ঘারের কাছে অশুভের নিঃশ্বাস উপলব্ধির আগে উপলব্ধি হোক সবার । প্রতি উত্তরে আশফাক নিপুন লিখেছেন, তাহলে হাসেন মুন্নী আপা। প্রাণখুলে হাসেন।

উল্লেখ্য, রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দেহবাশেষ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদী জনতা। এর আগে, সেখানকার দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জুমার পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইউএনওর গাড়ি, পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করা হয়। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪