| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাত্রীদের কেন্দ্রে ছাত্রদলের ভিপি প্রার্থী, হট্টগোলে ভোট বন্ধ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৫ ইং | ০৭:১২:১৪:পূর্বাহ্ন  |  ১৩২৭৬৮৬ বার পঠিত
ছাত্রীদের কেন্দ্রে ছাত্রদলের ভিপি প্রার্থী, হট্টগোলে ভোট বন্ধ
ছবির ক্যাপশন: ফজিলাতুন্নেসা হল কেন্দ্র

রিপোর্টার্স২৪ ডেস্ক :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রীদের একটি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান প্রবেশ করায় হট্টগোলের সৃষ্টি হয়েছে। ছাত্রীরা এর প্রতিবাদ জানিয়ে তাদের বের করে দিয়েছেন। এ নিয়ে কেন্দ্রটি সৃষ্ট বিশৃঙ্খলা পরিস্থিতির কারণে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ফজিলাতুন্নেসা হলে এ ঘটনা ঘটে। দুপুর পৌনে ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে হট্টগোল চলছি এবং ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ২১টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪